✕

সর্বশেষ :
চাঁদা চাওয়ায় ১৭ দিন বন্ধ ছিল ফার্মেসি, পুলিশের আশ্বাসে চালুর পর গুলি চড়া বাজারে চাল-তেলের দাম ঊর্ধ্বমুখী রাজধানীতে হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা রিভার্স ব্রেইন ড্রেইনের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান অর্থমন্ত্রীর পাকিস্তানের কারাগারগুলোতে চিকিৎসাসেবায় ঘাটতি, মানবাধিকার সংস্থার উদ্বেগ বিদেশে কর্মী পাঠাতে অনিয়ম পেলে এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জ্বালানি খাতে রদবদল, তিন প্রতিষ্ঠানে নতুন এমডি স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-ইন্দোনেশিয়া মার্কিন শুল্কের আশঙ্কা সত্ত্বেও ভারতের রপ্তানি ১ ট্রিলিয়ন ডলার ছাড়ানোর প্রত্যাশা রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে: বাণিজ্যমন্ত্রী

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৭.৩ ডিগ্রি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-১১, | ১১:৪৯:০৯ |
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গত তিন দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। আজ রোববার সকাল ৯টায় তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা তাপমাত্রা ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ২১ ডিগ্রি। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, আজ রোববার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ৯০ শতাংশ। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস। 


গত কয়েক দিনের তাপমাত্রা- ৮ জানুয়ারি তাপমাত্রা ছিল ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, ৯ জানুয়ারি ছিল ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ও ১০ জানুয়ারি ছিল ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। 

সন্ধ্যা নামতেই পুরোদমে জেঁকে বসছে শীত। রাতে কুয়াশায় ঢাকা পড়ে পুরো এলাকা একইসঙ্গে শুরু হচ্ছে কুয়াশার দাপট। গত কয়েকদিন সূর্যের দেখা মিলছে দুপুরের পর। তবে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আজ রোববার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, গত কয়েক দিন ধরে তেঁতুলিয়ায় তাপমাত্রার ওঠানামা করছে।

রাতে তুষারসহ কুয়াশায় ঢাকা পড়ে পুরো এলাকা। উত্তরের হিমেল বাতাস ও ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা বেড়েছে। আগামী কয়েক দিন এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে জানান আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের এই কর্মকর্তা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..