✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

এবার মোদির টুইটার অ্যাকাউন্ট হ্যাকড

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৯-০৩, | ১৫:১১:৪৫ |

বিশ্বের অন্যান্য প্রভাবশালীদের সঙ্গে সঙ্গে এবার হ্যাক হয়েছে নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্টও।

টুইটার কর্তৃপক্ষ এতথ্য নিশ্চিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে বলে বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

হ্যাকাররা মোদির অ্যাকাউন্টটি হ্যাক করে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে তার ফলোয়ারদের কাছে ত্রাণের জন্য অর্থ সহায়তার আহ্বান জানিয়েছে।

টুইটারের পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি নিয়ে তারা সতর্ক রয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে গত জুলাইয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী জো বাইডেন এবং টেক বিলিয়নিয়ার এলন মাস্কসহ বিশ্বের প্রভাবশালী কয়েকজনের টুইটার অ্যাকাউন্ট হ্যাকারদের দখলে চলে যায়।

টুইটারের একজন মুখপাত্র বলেছেন, নরেন্দ্র মোদির অ্যাকাউন্ট হ্যাক হবার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..