✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

পুলিশের বিরুদ্ধে মুঠোফোনে অভিযোগ শুনবেন আইজিপি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৮-২০, | ১০:৪২:২০ |

দেশ ও সাধারণ মানুষের নিরাপত্তা দিতে কাজ করছে বাংলাদেশ পুলিশ। পুলিশের রয়েছে অনেক সাফল্যগাঁথা গৌরবময় ইতিহাস। তবে মুষ্টিমেয় পুলিশ সদস্যের অপেশাদার আচরণ ও কর্মকাণ্ডের জন্য ম্লান হতে বসেছে সব সাফল্য। তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ‘আইজিপিস কমপ্লেইন সেল’ খোলা হয়েছে।

আইজিপিস কমপ্লেইন সেলে সাধারণ মানুষ অসৎ পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করতে পারবেন। এ তথ্য জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি সূত্রে জানা গেছে, পুলিশের অপেশাদার কর্মকাণ্ডের জন্য ভুক্তভোগীরা অভিযোগ কোথায় বা কাকে দেবেন এ নিয়ে সিদ্ধান্তহীনতায় থাকতেন। এই বিষয়টি বিবেচনা করে ও অভিযুক্ত পুলিশ সদস্যকে শাস্তির আওতায় আনতে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সে ‘আইজিপিস কমপ্লেইন সেল’ চালু রয়েছে। এই কমপ্লেইন সেল সার্বক্ষণিক অর্থাৎ ২৪ ঘণ্টাই চালু থাকে।

জনসাধারণ পুলিশ সদস্যের যে কোনো অপেশাদার ও অনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে সরাসরি, কুরিয়ার সার্ভিস ও ডাকযোগে অথবা ০১৭৬৯৬৯৩৫৩৫, ০১৭৬৯৬৯৩৫৩৬ মোবাইল নম্বরে এবং complain@police.gov.bd ইমেইলে এ অভিযোগ করতে পারবেন। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজির (ডিঅ্যান্ডপিএস-১) তত্ত্বাবধানে সেলটি পরিচালিত হচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..