✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মাস্ক পরে ভাইকে দেখতে হাসপাতালে ট্রাম্প!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৮-১৫, | ১৮:৪৯:০৬ |

গুরুতর অসুস্থ হয়ে নিউইয়র্কের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট ভাই রজার ট্রাম্প(৭২)।

ভাইকে দেখতে শুক্রবার নিউইয়র্কের প্রেসবাইটেরিয়ান হাসপাতালেহাসপাতালে যান ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসির।

সেখানে তিনি রজারের স্বাস্থ্য ও চিকিকিৎসার খোঁজ-খবর নেন। হাসপাতালে তিনি পৌনে এক ঘণ্টা সময় কাটান।

সচরাচর তিনি মাস্ক না পড়লেও ভাইকে দেখতে হাসপাতালে যাওয়ার সময় তাকে মাস্ক পড়তে দেখা গেছে।

ট্রাম্পের ছোট ভাই রজার কী রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তা স্পষ্ট করা হয়নি।

ট্রাম্প বলেন, আমার ছোট ভাইয়ের অবস্থা খুবই শঙ্কটাপন্ন। বেশ কঠিন সময় পার করছে রজার। আশা করি সে দ্রুত আরোগ্য লাভ করবে।

হাসপাতাল থেকে তিনি নিউজার্সিতে তার গল্ফ ক্লাবের উদ্যেশ্যে রওয়ানা হন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..