✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আগস্ট থেকে করের বোঝা বাড়বে এমন উদ্বেগ না ছড়ানোর আহ্বান উপদেষ্টা রিজওয়ানার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২০, | ১২:৪৩:৫২ |

আগস্ট থেকে করের বোঝা বাড়বে এমন উদ্বেগ না ছড়ানোর আহ্বান জানিয়েছেন বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিষয়টি এখনও সরকারের আলোচনার টেবিলে আছে বলে জানিয়েছেন তিনি।

রোববার (২০ জুলাই) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে তিনি একথা জানান।

এসময় তিনি বলেন, যদি ভোক্তা পর্যায়ে স্থায়িত্ব বজায় রাখা যায়, তাহলে আরও টেকসই বিনিয়োগ নিশ্চিত করা সম্ভব হবে। জানান, শিল্প খাতে পানি ব্যবহারের নীতিমালা নিয়ে কাজ করছে সরকার। এছাড়া নবায়নযোগ্য জ্বালানি খাতে অগ্রগতি আনতে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।

তিনি আরও বলেন, সরকার টোবাকো নীতি নিয়ে কাজ করছে। পরিবর্তন আনা হলে সব স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করা হবে। দেশের অভ্যন্তরে যা প্রাকৃতিক সম্পদ আছে তার সুষ্ঠ ব্যবস্থাপনার দিকে জোর দিয়েছে সরকার। সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানিতে নজর দিতে আহ্বান জানিয়েছেন উপদেষ্টা।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..