✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ভারতে ফের করোনা হাসপাতালে আগুন, ৯ মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৮-০৯, | ১৫:০৫:৪৫ |

ভারতে করোনা ভাইরাস চিকিৎসায় ব্যবহৃত একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৯ জন মারা গেছেন। এ খবর দিয়েছে এনডিটিভি। স্থানীয় সময় রোববার ভোর ৫টার দিকে দেশটির অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াদা জেলায় এই ঘটনা ঘটে।
খবরে জানানো হয়েছে, আগুন লাগার সময় সেখানে ৩০ জন করোনা রোগী চিকিৎসাধীন ছিলেন। আধা ঘন্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হয় কর্মকর্তারা। তবে এরইমধ্যে একাধিক রোগী ভবন থেকে লাফিয়ে আগুন থেকে বাঁচতে চায়। ভেতরে প্রবেশের পর রোগীদের উদ্ধার করা হয়েছে।

এরমধ্যে ৯ জনের মৃত্যুর কথা জানিয়েছে এনডিটিভি। আশঙ্কা করা হচ্ছে, আরো বেশ কয়েকজন ভেতরে আটকা পরে আছেন।
স্থানীয় কর্মকর্তাদের ধারণা, প্রাথমিক রিপোর্ট অনুসারে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এ নিয়ে পরবর্তীতে আরো তদন্ত হবে। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের রাখার জন্য হোটেল স্বর্ণা প্যালেস লিজ নিয়েছিলো রমেশ হাসপাতাল। একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এই ঘটনায় ১৫-২০ জন আহত হয়েছে, তাদের ২-৩ জনের অবস্থা সঙ্কটাপন্ন। এ মাসে ভারতে করোনা রোগীদের হাসপাতালে এটি দ্বিতীয় অগ্নিকাণ্ডের ঘটনা। গত ৬ আগস্ট গুজরাটের আহমেদাবাদে একটি বেসরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে পুড়ে মারা যান ৮ করোনা আক্রান্ত রোগী। সেই ঘটনায় ৩৫ জন রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..