✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

এবার করোনা পজিটিভ কসোভোর প্রধানমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৮-০৪, | ১৭:৪৫:৫১ |

কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন কসোভোর প্রধানমন্ত্রী আবদুল্লাহ হোতি। রোববার রাতে তিনি নিজেই এ তথ্য জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। খবর আনাদোলু ও পলিটিকোর।

নিজের ভেরিফায়েড পেজে দক্ষিণ-পূর্ব ইউরোপের মুসলিমপ্রধান দেশটির সরকারপ্রধান জানান, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তার শরীরে করোনার শক্ত কোনো উপসর্গ নেই। শুধু হালকা কাশি রয়েছে। আবদুল্লাহ জানান, তিনি আইসোলেশনে আছেন। আগামী দুই সপ্তাহ এ অবস্থায় থেকেই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন।

পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, ১৮ লাখ জনসংখ্যার দেশটিতে এখনও পর্যন্ত ৮১০৪ জন করোনা শনাক্ত হয়েছেন। মারা গেছেন ২১২ জন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..