সর্বশেষ :
ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ, দেরিতে ট্রেন ছাড়ার অভিযোগ ইরান যুদ্ধ: জরুরি ‘কোবরা’ বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, চার মাসের মধ্যে সর্বনিম্নে হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী

সংক্রমণে একদিনে যুক্তরাষ্ট্রকেও টপকে গেল ভারত, বিশ্বরেকর্ড!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৮-০৪, | ১৭:৩৯:০১ |

একদিনে সংক্রমণের রেকর্ডে আমেরিকা, ব্রাজিলকেও টপকে গেল ভারত। রোববার বিশ্বের নিরিখে ভারত শীর্ষে পৌঁছেছে। এদিন ভারতে সংক্রমিত হয় তিপ্পান্ন হাজার ছশো সাতচল্লিশ জন। একইদিনে আমেরিকায় সংক্রমিত হয় ঊনপঞ্চাশ হাজার আটত্রিশ জন। ব্রাজিলে আক্রান্ত হয় চব্বিশ হাজার আটশো এক জন। জুলাই এর সাতাশ থেকে অগাস্ট এর দু তারিখ পর্যন্ত যে সপ্তাহটি গেছে তাতে মোট সংক্রমণে ভারত টপকে যায় ব্রাজিলকে। ভারতে এই সপ্তাহে আক্রান্ত মোট তিন লক্ষ ঊনসত্তর হাজার পাঁচশো আটান্ন। ব্রাজিলে ঐসপ্তাহে আক্রান্ত হয় তিন লক্ষ তেরো হাজার সাতশ তিয়াত্তর জন।

শীর্ষে ছিল আমেরিকা চার লক্ষ একচল্লিশ হাজার আটশো আট সংখ্যা নিয়ে। এর মধ্যে একটিই স্বস্তির খবর, সোমবার ভারতে গত ছ’ দিনের মধ্যে সব থেকে কম সংক্রমণের ঘটনা ঘটেছে। ছ’ দিনে এই প্রথম সংক্রমণ পঞ্চাশ হাজারের নিচে নেমেছে। সোমবার সংক্রমিত হয়েছেন ঊনপঞ্চাশ হাজার একশো চৌত্রিশ জন। মৃত্যুও সোমবার কমেছে। গোটা ভারতে এদিন মারা যান আটশো চোদ্দ জন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..