✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

হাসপাতালে সৌদি বাদশাহ সালমান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৭-২০, | ১৮:৪৯:৫২ |

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে (৮৪) হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এসপিএ সোমবার এই তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, পিত্তাশয়ের প্রদাহের কারণে ৮৪ বছর বয়সী বাদশা সালমান বিন আব্দুল আজিজকে রাজধানী রিয়াদের কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া প্রতিবেদনে বলা হয়েছে, মেডিকেল চেকআপের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে বাদশাকে। তবে এর বেশি কিছু খবরে বলা হয় নি।

২০১৫ সাল থেকে সৌদি আরবের বাদশাহ হিসেবে দেশ শাসন করছেন সালমান বিন আব্দুল আজিজ। খালিজ টাইমস, আল জাজিরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..