সর্বশেষ :
ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ, দেরিতে ট্রেন ছাড়ার অভিযোগ ইরান যুদ্ধ: জরুরি ‘কোবরা’ বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, চার মাসের মধ্যে সর্বনিম্নে হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী

করোনা ভাইরাস থেকে মুক্ত পানিসম্পদ প্রতিমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৭-১৯, | ১৮:৩৫:৪১ |

বরিশাল সদর আসনের এমপি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম প্রাণঘাতী করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন।

দীর্ঘ ১৬ দিন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা শেষে ফলোআপ পরীক্ষায় প্রতিমন্ত্রীর করোনা নেগেটিভ আসে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম নিজেই নিশ্চিত করেছেন।

এ সময় প্রতিমন্ত্রী জানান, তিনি করোনামুক্ত হয়ে বর্তমানে সম্পূর্ণ সুস্থ অবস্থায় সিএমএইচ হাসপাতালে রয়েছেন। সেখান থেকে ছাড়পত্র নিয়ে শনিবার বাসায় ফিরবেন। এর আগে জাতীয় সংসদ সদস্যদের করোনা পরীক্ষা করানোর পর করোনা পজেটিভ হলে গত ১ জুলাই পানিসম্পদ প্রতিমন্ত্রী সিএমএইচে ভর্তি হন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..