✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

মিলগেটে সয়াবিন তেল ১৫৩ টাকা, অমান্য করলে ব্যবস্থা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-০৪, | ০৭:২৭:২৪ |

চট্টগ্রামে এক লিটার সয়াবিন তেলের দাম মিলগেটে ১৫৩ ও খুচরায় ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) দুপরে সংশ্লিষ্টদের বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে টাস্কফোর্স কমিটি। চট্টগ্রামের জেলা প্রশাসক হুঁশিয়ারি দিয়েছেন, নির্দেশ অমান্য করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বাজারে অভিযান জোরদারের ঘোষণা দিয়েছেন তিনি।

চট্টগ্রামে সয়াবিন তেলের সংকট এমনিতেই ছিল, রোজায় তা আরও বেড়েছে। বাজারে অভিযান চালিয়েও সুফল মেলেনি।

এ পরিস্থিতিতে মিল মালিক, পাইকারি ও খুচরা ব্যবসায়ী এবং ক্যাবসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বসে বিশেষ টাস্কফোর্স। প্রায় দুই ঘণ্টার বৈঠকে নিজেদের অবস্থা তুলে ধরেন ব্যবসায়ীরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..