আবার বাড়ল সোনার দাম, আজ থেকেই কার্যকর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০৩, | ১২:১২:১১ |
দেশের বাজারে আবার বাড়ল সোনার দাম। এবার ভরিতে দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা। ফলে নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা। এর আগে গতকাল এক দিনেই দুই দফায় দাম কমানো হয়েছিল মোট ১২ হাজার ১৪ টাকা।


মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম আজ সকাল ১০টা ৩০ মিনিট থেকেই কার্যকর হয়েছে।   

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।

সোনার নতুন দাম—

২২ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা

২১ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ৩৯ হাজার ৭৫৪ টাকা

১৮ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ৫ হাজার ৫২০ টাকা

সনাতন পদ্ধতি : প্রতি ভরি ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে।
তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

এদিকে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের রুপার ভরি ৬ হাজার ৩৫৭ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি ৬ হাজার ৬৫ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি ৫ হাজার ২০২ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...