✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

এশিয়া কাপ জিতে ৩ লাখ ডলার পেল ভারত, পাকিস্তানের ভাগ্যে কত?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-২৯, | ১৩:০৩:৫৮ |

প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। প্রত্যাশিতভাবেই এই লড়াই রূপ নেয় মহারণে। শেষ ওভার পর্যন্ত রোমাঞ্চে ভরা ম্যাচে অবশেষে জয় নিয়ে মাঠ ছাড়ে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত।

শিরোপা নির্ধারণী ম্যাচে প্রথমে ব্যাট করে পাকিস্তান ১৯.১ ওভারে অলআউট হয় মাত্র ১৪৬ রানে। জবাবে ভারত ২ বল হাতে রেখে জয় নিশ্চিত করে এবং টানা দ্বিতীয়বারের মতো এশিয়া কাপ শিরোপা জিতে নেয়। দলের পক্ষে তিলক ৫৩ বলে অপরাজিত ৬৯ রান করেন।

এবারের আসরে প্রাইজমানি আগের তুলনায় অনেকটাই বেড়েছে। আয়োজক কমিটির সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, চ্যাম্পিয়ন ভারত পেয়েছে ৩ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৬৪ লাখ টাকা। অন্যদিকে রানার্সআপ পাকিস্তান পেয়েছে ১ লাখ ৫০ হাজার ডলার বা প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা।

তুলনামূলকভাবে দেখা যায়, ২০২৩ সালের ওয়ানডে সংস্করণের এশিয়া কাপে চ্যাম্পিয়ন দল পেয়েছিল ২ লাখ ৫০ হাজার ডলার, আর ২০২২ সালে ছিল ২ লাখ ডলার। তার চেয়ে এবার প্রাইজমানির অঙ্ক আরও বেড়ে গেছে, যা প্রমাণ করে টুর্নামেন্টের গুরুত্ব ও বাণিজ্যিক মূল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

এদিকে, পাকিস্তানকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন হলেও মাঠে পুরস্কার বিতরণ মঞ্চ থেকে ট্রফি গ্রহণ করেনি। বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মঞ্চে পাকিস্তানের মন্ত্রিপরিষদের সদস্য মহসিন নকভি উপস্থিত থাকায় তার হাত থেকে ট্রফি নিতে রাজি হয়নি ভারতীয় ক্রিকেটাররা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..