সর্বশেষ :
হান্টা ভাইরাসে আক্রান্ত ৮ জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত: ডব্লিউএইচও দিনে ৫ ঘণ্টা ডিজিটাল স্ক্রিনে তাকিয়ে থাকছে ঢাকার শিশুরা টিকেটধারীদের জন্য ভিসা বন্ড বাতিল করল যুক্তরাষ্ট্র? ৫২ বছরের আক্ষেপ মেটালেন টুয়ানজেবে, চর্চায় কঙ্গোর রূপকথার নায়ক ফিফা কি খেলোয়াড়দের জীবন নিয়ে ঝুঁকি নিচ্ছে? বিশ্বকাপে স্বস্তি : ১৫ হাজার ডলারের বন্ড ছাড়াই দর্শকদের ভিসা দেবে যুক্তরাষ্ট্র ষষ্ঠ বিশ্বকাপ মিশন, ৪১ বছর বয়সেও ফুরিয়ে যাননি রোনালদো এবার কি হ্যারি কেইনে আলো জ্বলবে ফুটবল বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, তৃতীয় আর্জেন্টিনা একুয়েডরের স্বপ্নের সারথি মোইসেস কাইসেদো

প্রতিরক্ষা সচিবের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৬-২৯, | ১২:৪৩:৪৯ |

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিনা হক গণমাধ্যমকে জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন আবদুল্লাহ আল মোহসীন। সোমবার সকাল সাড়ে ৯টায় সেখানেই তার মৃত্যু হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..