✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

তুরাগ নদের ১৭ কি.মি. ড্রেজিংয়ের টাকা দেবে বিশ্ব ব্যাংক : রিজওয়ানা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০৬, | ০৬:১১:১৭ |
তুরাগ নদের ১৭ কিলোমিটার ড্রেজিং করার টাকা বিশ্ব ব্যাংক দেবে। নভেম্বর বা ডিসেম্বর মাসে এই প্রকল্পের অনুমোদন পাবেন বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
আজ শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ঢাকার জলাধার পুনঃরুদ্ধার: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক নগর সংলাপে এই কথা জানান তিনি।
রিজওয়ানা বলেন, ‘৫৪ বছরের মুখোমুখি দাঁড়িয়ে দেড় বছরে দৃষ্টান্ত স্থাপন করা আসলে কঠিন। ঢাকার জলাশয় বাঁচলে ঢাকা বাঁচবে, এছাড়া ঢাকাকে বাঁচানোর আর কোনো রাস্তা নেই।’
তিনি আরও বলেন, ‘বাঁকখালী নদীর দুপাশের দখল উচ্ছেদের পরিকল্পনা ছিল পাঁচ দিন। কিন্তু করা গেছে তিনদিন। যতই বাঁধা থাকুক আমরা এই নদী রক্ষা করবোই।’

পরিবেশ উপদেষ্টা বলেন, ‘মূল্যবোধের জায়গায় আমরা কাজ শুরু করেছি। ২০১৩ থেকে ২০২৫ পর্যন্ত কোনো সুরক্ষা আদেশ দেয়া হয়নি। আমি এসে হাওড় সুরক্ষা আদেশ দিলাম। শেষ পর্যন্ত নদীর তালিকাও তৈরি করতে পেরেছি।’
নদী গবেষণা ইনস্টিটিউটের বাজেট বাড়িয়ে ৪ কোটি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘গবেষকদের এবার একটি কাজ হবে ঝুঁকিপূর্ণ নদীগুলোর তালিকা চূড়ান্ত করা।’
আঁড়িয়াল, চলন ও বেলাই বিল ভরাট থামাতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানান রিজওয়ানা হাসান।
তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে ঢাকার জেলা প্রশাসককে ৪০টি পুকুর উদ্ধারে একটি বাজেট দেয়া হয়েছে। শিগগিরই কাজ শুরু হবে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..