✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

তুরস্কে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতায় বাংলাদেশী হাসানের স্বর্ণপদক জয়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০১৯-১২-২৩, | ১০:৫৩:৫২ |

তুরস্কে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার ও স্বর্ণপদক লাভ করেছেন বাংলাদেশী ছাত্র হাফেজ মুগনিউল হাসান। তুরস্কের আদানা শহরের চুকুরোভা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজে অধ্যয়নরত করছেন হাসান।

বিশ্বের ৩০ টি দেশের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে আন্তর্জাতিক দাতা সংস্থা (আইএইচএইচ) আদানা শাখা এবং আদানা শহরে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের নিয়ে কাজ করা ‘চুকুরোভা ইন্টারন্যাশনাল স্ট্যুডেন্ট এসোশিয়েসন এর যৌথভাবে আয়োজন করা ওই
ওই কিরাত প্রতিযোগিতার।

আরও পড়ুন

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ছয়টি দেশের প্রতিনিধি বাছাই করা হয়। গত শনিবার গ্র্যান্ড ফিনালে তে তিনজনকে পুরষ্কৃত করা হয়। তাদের মধ্যে প্রথম,দ্বিতীয় এবং তৃতীয় স্থান লাভ করেন যথাক্রমে বাংলাদেশের শিক্ষার্থী মুগনিউল হাসান, ফিলিস্তিনি শিক্ষার্থী হুসাম আল নাফফার এবং মিশরের শিক্ষার্থী আহমেদ আদেল।

উল্লেখ্য, হাসানের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলায়। তিনি বাংলাদেশে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা থেকে আলিম পাস করার পরই তুরস্ক সরকারের বৃত্তি নিয়ে ২০১৬ সালে তুরস্কে যান।

গ্র্যান্ড ফিনালে তে তার হাতে পুরস্কার তুলে দেন আইএইচএইচ এর আদানা শাখা সভাপতি মাহমুদ ইরসালিন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..