সর্বশেষ :
হান্টা ভাইরাসে আক্রান্ত ৮ জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত: ডব্লিউএইচও দিনে ৫ ঘণ্টা ডিজিটাল স্ক্রিনে তাকিয়ে থাকছে ঢাকার শিশুরা টিকেটধারীদের জন্য ভিসা বন্ড বাতিল করল যুক্তরাষ্ট্র? ৫২ বছরের আক্ষেপ মেটালেন টুয়ানজেবে, চর্চায় কঙ্গোর রূপকথার নায়ক ফিফা কি খেলোয়াড়দের জীবন নিয়ে ঝুঁকি নিচ্ছে? বিশ্বকাপে স্বস্তি : ১৫ হাজার ডলারের বন্ড ছাড়াই দর্শকদের ভিসা দেবে যুক্তরাষ্ট্র ষষ্ঠ বিশ্বকাপ মিশন, ৪১ বছর বয়সেও ফুরিয়ে যাননি রোনালদো এবার কি হ্যারি কেইনে আলো জ্বলবে ফুটবল বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, তৃতীয় আর্জেন্টিনা একুয়েডরের স্বপ্নের সারথি মোইসেস কাইসেদো

মানব ও অর্থ পাচারের অভিযোগে কুয়েতে এমপি পাপুল গ্রেফতার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৬-০৭, | ১০:৪১:৫৩ |

মানবপাচার ও অর্থ পাচারের অভিযোগে কুয়েতে গ্রেফতার হয়েছেন বাংলাদেশের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম ওরফে কাজী পাপুল। তিনি লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য। শনিবার রাতে কুয়েতের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) তাকে গ্রেফতার করে। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকায় প্রাপ্ত খবরে জানা গেছে, শনিবার (৬ জুন) স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় কুয়েতের সিআইডি সদস্যরা মুশরেফ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

এ বিষয়ে রাষ্ট্রদূত এস এম আবুল কালাম গতকাল গণমাধ্যমকে বলে , সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুলকে কুয়েত সরকারের সিআইডি গ্রেফতার করেছে বলে জানতে পেরেছি। শনিবার রাতে কুয়েত সিটির বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি। কুয়েত সরকার আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে তিনি জানান, ওই সংসদ সদস্যের বিরুদ্ধে মানব পাচার ও মানি লন্ডারিং এর অভিযোগ তদন্ত করছে কুয়েত সরকার। ফেব্রুয়ারিতে এ সংক্রান্ত সংবাদ কুয়েতের পত্রিকায় প্রকাশ হয়। এরপরও দূতাবাসকে কিছু জানায়নি কুয়েত সরকার।

সূত্র জানায়, কুয়েতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর মানব পাচার ও অর্থ পাচারের অভিযোগে ১০০ জনেরও বেশি ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযুক্তদের তালিকায় এমপি কাজী পাপুলের নামও ছিল। কুয়েতে ব্যবসা রয়েছে তার। মার্চ মাসের শেষদিক থেকে কুয়েতেই অবস্থান করছিলেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..