✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বাসচাপায় বাংলামোটরে দুজন নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৬-০৪, | ১৬:২৩:১৪ |

রাজধানীর বাংলামোটরে বাসচাপায় মোটরসাইকেল আরোহীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।

বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত বা আহতের পরিচয় জানা যায়নি।

শাহবাগ থানার এসআই আমিনুল ইসলাম জানান, ঘটনার পর পরই বাসটিকে আটক করেছে পুলিশ। লাশ ঢাকা মেডিকেলে পাঠানে হয়েছে।

জানা যায়, নিহতদের মধ্যে একজন মোটরসাইকেল চালক এবং অপরজন একজন পথচারী। অপর আহত ব্যক্তি পথচারী ছিলেন।

দুর্ঘটনার কারণে মগবাজার থেকে ফার্মগেটের দিকে যাওয়ার রাস্তাটি বন্ধ রয়েছে। পুলিশ রাস্তার লোকজন সরিয়ে চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।

ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক-দক্ষিণ বিভাগের রমনা জোনের সহকারী কমিশনার রেফাতুল ইসলাম জানান, শাহবাগ থেকে বাংলামোটর সিগন্যাল পার হয়েই বিহঙ্গ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-১৯৯০) পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাত ঘেঁষে চলা একটি মোটরসাইকেল ও একজন পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান পথচারী ও মোটরসাইকেল আরোহী।

‘ঘটনার খবর সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই বাংলামোটর ট্রাফিক বক্স থেকে পুলিশ সদস্যরা গিয়ে বাসটি জব্দ করে এবং জাফর মোল্লা নামে চালককে আটক করে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..