✕

সর্বশেষ :
২০২৬ সালেই ১ কোটি ছাড়াবে চীনের গাড়ি রপ্তানি ইইউতে বাংলাদেশের পোশাক রফতানি কমেছে ১২% একাত্তরে দেশবিরোধী ভূমিকার জন্যই আ. লীগের সমর্থন চায় জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট মাদ্রাসায় বলাৎকার বন্ধে কঠোর অবস্থানে সরকার: ধর্মমন্ত্রী সংসদ ভবনে সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক বৈদ্যুতিক স্থাপনা ও সরঞ্জামাদি পরীক্ষা-নিরীক্ষার ফি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি আইপিএল: মুম্বাই ইন্ডিয়ান্সের হেড কোচ হলেন পোলার্ড গুলিস্তানে মতিউর পার্কের সামনে থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্র-ইসরায়েল ফের হামলা চালালে উপসাগরের সাবমেরিন ক্যাবল নিশানা করবে ইরান

২০২৬ সালেই ১ কোটি ছাড়াবে চীনের গাড়ি রপ্তানি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-২৪, | ১৪:৪৫:৩৫ |
বিশ্ববাজারে চীনা গাড়ির চাহিদা বাড়ছে দ্রুত। এই ধারা অব্যাহত থাকলে ২০২৬ সালের শেষ নাগাদ দেশটির গাড়ি রপ্তানি ১ কোটি ইউনিট ছাড়িয়ে যেতে পারে। বিশেষ করে বৈদ্যুতিক ও পরিবেশবান্ধব নতুন প্রযুক্তির গাড়ি রপ্তানির প্রবৃদ্ধি এ ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে।গাড়ি খুঁজুন

সম্প্রতি চায়না অ্যাসোসিয়েশন অব অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্সের (সিএএএম) তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত চীন ৮২ লাখ গাড়ি রপ্তানি করেছে। গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ৬৫ শতাংশেরও বেশি।

চীনা গাড়ি নির্মাতারাও রপ্তানিতে ভালো করছে। চেরি গ্রুপ প্রথম নয় মাসে ১৫ লাখ গাড়ি রপ্তানি করেছে, যা আগের বছরের তুলনায় ৬৫ শতাংশ বেশি। অন্যদিকে, এমজি ব্র্যান্ড একই সময়ে ইউরোপের বাজারে ২ লাখ ৮০ হাজারের বেশি গাড়ি বিক্রি করেছে, যা আগের বছরের তুলনায় ২৩ শতাংশ বেশি।

ইউরোপ, দক্ষিণ আমেরিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যে চীনা গাড়ির বাজার ক্রমেই বড় হচ্ছে। এ প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বৈদ্যুতিক ও পরিবেশবান্ধব নতুন প্রযুক্তির গাড়ি। বছরের প্রথম নয় মাসে চীন ৪০ লাখের বেশি এ ধরনের গাড়ি রপ্তানি করেছে, যা গত বছরের তুলনায় প্রায় ২ দশমিক ৩ গুণ।

সিএএএমের উপমহাসচিব লিউ ইয়ান বলেন, চীনা গাড়ির রপ্তানি বৃদ্ধি দেশটির অটোমোবাইল শিল্পের প্রতিযোগিতার সক্ষমতায় বড় ধরনের পরিবর্তনের প্রতিফলন। বর্তমান ধারা অব্যাহত থাকলে বিশ্ববাজারে চীনা গাড়ির অবস্থান আরও শক্তিশালী হবে।

সূত্র: সিএমজি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..