✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সিএমএইচে ভর্তি প্রধান বিচারপতি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৬-০৩, | ১৫:২১:১৩ |

অ্যাজমা সমস্যা নিয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বর্তমানে তিনি সুস্থ আছেন। বুধবার রাতে সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা ও মুখপাত্র সাইফুর রহমানের পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, পুরনো অ্যাজমা সমস্যার কারণে দু’দিন আগে সিএমইচএ ভর্তি হয়েছেন প্রধান বিচারপতি। চিকিৎসকরা পরীক্ষা করে দেখেছেন যে, তার শরীরের সোডিয়াম লেভেল যা থাকা দরকার, তার থেকে কিছুটা নিচে নেমে গেছে। সে কারণেই তাকে হাসপাতালের কেবিনে পর্যবেক্ষণ ও বিশ্রামে রাখা হয়।

তিনি আরও জানান, গত দু’দিনে তিনি হাসপাতালের কেবিনে থেকেই অন্তত ১০০ ফাইলে সই করেছেন। তার স্বাস্থ্যগত বিষয়ে বিভ্রান্তি সৃষ্টির কোনো অবকাশ নেই।

এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘প্রধান বিচারপতি সুস্থ আছেন। তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। অর্থাৎ তিনি করোনায় আক্রান্ত হননি।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..