✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

চীন ও পাকিস্তান দুই ভাইয়ের নাম: শেহবাজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৫-২১, | ১৯:৫৭:১৫ |

পাকিস্তান ও চীন ‘দুই ভাই’ যারা পারস্পরিক বন্ধুত্বের চিরসবুজ বৃক্ষকে বছরের পর বছর ধরে লালন-পালন করেছে। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭১তম বার্ষিকীতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে অভিনন্দন জানানোর সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই মন্তব্য করেছেন।

এসময় শেহবাজ উভয় দেশের নেতা ও জনগণকেও শ্রদ্ধা জানান। তিনি বলেন, ‘চীন ও পাকিস্তান দুই ভাইয়ের নাম। দুই দেশের নেতৃত্ব ও জনগণ গত ৭১ বছর ধরে বন্ধুত্বের এই চিরসবুজ বৃক্ষটিকে লালন-পালন করেছে।’

পাকিস্তানের নতুন এই প্রধানমন্ত্রী আরও বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা, বিশ্ব রাজনীতিতে ঝড় বা হিংসা বন্ধনে ছিন্নভিন্ন করতে পারে না।

এসময় তিনি জোর দিয়ে বলেন, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) শুধু দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা, দারিদ্র্য বিমোচন এবং সংযোগের একটি শক্তিশালী ভিত্তি প্রদান করে না বরং এই অঞ্চলের অন্যান্য দেশেও তা প্রদান করে।

শেহবাজ বলেন, ‘এই প্রকল্প একটি প্রতীক এবং আগামী প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের গ্যারান্টি।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..