✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

রোহিঙ্গা ক্যাম্পে করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৬-০২, | ১২:৩৮:২৬ |

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে এই প্রথম রোহিঙ্গা ক্যাম্পে কোন ব্যক্তির মৃত্যু হলো। কক্সবাজারে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা আজ মঙ্গলবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কুতুপালং ক্যাম্পে ৭১ বছর বয়সী এক বৃদ্ধা উপসর্গ নিয়ে মারা যান সোমবার। আজ সকালে তার রিপোর্ট পাওয়া গেছে, করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন তিনি।

রোহিঙ্গা শিবিরে এ পর্যন্ত অন্তত: ২৯ জনের করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, তবে কারও মৃত্যুর খবর এই প্রথম।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর গত ১১ই মার্চ থেকে রোহিঙ্গা ক্যাম্প অবরুদ্ধ রাখা হলেও তার মধ্যেই সংক্রমণ ঘটছে। রোহিঙ্গা শিবিরে করোনাভাইরাস সংক্রমণ নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..