✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৫-২৭, | ১৯:০৯:১৮ |

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে সংসদে আসার ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

আজ বুধবার সকালে শেখ হাসিনা টেলিফোনে রাজাপাকসেকে অভিনন্দন এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

তিনি বলেন, ‘আজ সকালে দুই প্রধানমন্ত্রীর মধ্যে টেলিফোন আলাপ হয়। শ্রীলঙ্কা ও দক্ষিণ এশিয়ার অন্যতম নেতা মাহিন্দা রাজাপাকসেকে তার অবদানের জন্য উষ্ণ শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

ক্ষমতায় আসার ৫০ বছর পূর্তি উপলক্ষে পাঁচ ফুট উঁচু একটি ফুলের তোড়া শেখ হাসিনা উপহার পাঠিয়েছেন রাজাপাকসেকে।

উল্লেখ্য, ১৯৭০ সালের ২৭ মে রাজাপাকসে প্রথম সংসদে যোগ দেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..