✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আটকেপড়া বাংলাদেশি শিক্ষার্থীরা দেশে ফিরছেন যুক্তরাজ্য থেকে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৫-১০, | ১৯:৩১:৫৩ |

করোনাভাইরাসের প্রভাবে যুক্তরাজ্যে আটকেপড়া ১৩০ জনেরও বেশি শিক্ষার্থীর সোমবার সকালে দেশে ফেরার কথা রয়েছে।

লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, রোববার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে (লন্ডন সময়) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইট বিজি ৪০৪১ ঢাকার উদ্দেশে লন্ডন ছেড়ে যাবে। সোমবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ বিমানটি অবতরণ করবে। খবর: ইউএনবি

এরআগে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের অনুরোধে সরকার জাতীয় পতাকাবাহী এবং বাংলাদেশ বিমান বাহিনী কল্যাণ ট্রাস্ট (বিএএফডব্লিউটি) কর্তৃক চার্টার্ডে পরিচালিত এ ফ্লাইটটির ব্যবস্থা করে।

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম লন্ডন হিথ্রো বিমানবন্দরে (টার্মিনাল ২) এসব শিক্ষার্থীদের সাথে দেখা করতে পারেন।

হাইকমিশনার তাসনিম বলেন, ‘এ বিমানটি পরিচালনা করার উদ্যোগ নেয়ায় আমরা বাংলাদেশ সরকার, বিশেষত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিমান বাহিনীর প্রতি কৃতজ্ঞ।’

তিনি জানান, প্রাথমিকভাবে ২০০ জনেরও বেশি শিক্ষার্থী বুকিং দিলেও বাংলাদেশে ফিরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার ভয়ে অনেকেই শেষ মুহুর্তে তাদের বুকিং বাতিল করেছে।

তবে যাত্রীদের স্বাস্থ্য মূল্যায়নের ওপর ভিত্তি করে লন্ডনে বাংলাদেশ হাইকমিশন কর্তৃক জারি করা স্বাস্থ্য ছাড়পত্রে হাইকমিশনার তাসনিম সকল শিক্ষার্থীকে আশ্বাস দিয়েছেন যে তাদেরকে কেবল হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। একইভাবে ঢাকা থেকে লন্ডন যাতায়াতকারী সকল যাত্রীদের জন্য হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা করেছে হাইকমিশন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..