সর্বশেষ :
পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গোল্ডেন বুটে এগিয়ে মেসি, পেছনে ছুটছেন এমবাপ্পে-হালান্ড ‘মেসির ২ ম্যাচে ৫ গোল, আমি ২ বিশ্বকাপ খেলে গোল করতে পারিনি’ প্রধানমন্ত্রীর চীন সফরে সৌরবিদ্যুৎ নিয়ে গুরুত্বপূর্ণ চুক্তির সম্ভাবনা: চিফ হুইপ ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রাজধানী ঢাকার বাতাস সাইপ্রাসে নিখোঁজের ৯ দিন পর বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১ চুক্তি না মানলে ইরানের সঙ্গে যা করা দরকার তাই করবো: ট্রাম্প ‘হা হা’ রিঅ্যাক্টের আড়ালে লুকিয়ে আছে যে সমাজ চারটি গিনেস রেকর্ডসহ নতুন ইতিহাস গড়লেন মেসি সাত নেপালি সেনা উদ্ধারের শ্বাসরুদ্ধকর অভিযান

করোনা-পরবর্তী শারীরিক দুর্বলতা কাটাতে করণীয়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৫-১৮, | ০৭:৪৩:৫৪ |

করোনাভাইরাসের সংক্রমণ থেকে শারীরিকভাবে সেরে ওঠার পরও নানা ধরনের সমস্যায় ভুগছেন রোগীরা। অনেকে শারীরিক দুর্বলতা এবং ক্লান্তির অভিযোগ করছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, করোনার ধকলে ভীষণ রকম ক্লান্তি, অবসাদ ও দুর্বলতা, কোনো কিছু ভালো না লাগা, কোনো কিছুতে মনোযোগ দিতে না পারার মতো সমস্যা দেখা দেয়। এরকম পরিস্থিতিতে সম্পূর্ণ সুস্থতার দ্রুত উপায় হলো, পুষ্টিকর খাবার খাওয়ার পাশাপাশি প্রতিদিনের রুটিনে কিছু প্রয়োজনীয় টিপস ফলো করা।

ভারতের গুজরাটের আয়ুবের্দিক চিকিৎসক দীক্ষা ভাবসারের মতে, করোনা থেকে সুস্থ হওয়ার পর স্বাস্থ্য বিধিগুলো বজায় রাখার পাশাপাশি পুষ্টি, ফিটনেস এবং সামগ্রিক স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে হবে। করোনা-পরবর্তী স্বাস্থ্য সহায়তায় বেশ কিছু পরামর্শ দিয়েছেন তিনি। তার মতে-

* করোনার ধকলে শরীর দুর্বল হয়ে পড়ে। তাই হালকা ব্যায়াম দিয়ে ফিটনেস চর্চা শুরু করতে হবে। ধীরে হাঁটা, শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম এবং মেডিটেশন দিয়ে শুরু করতে পারেন। ধীরে ধীরে প্রতিদিন শরীরচর্চা করলে শরীর ও মন উভয়েই উপকৃত হবে। কঠিন ব্যায়াম দিয়ে শরীরচর্চা শুরু করবেন না, এমন ব্যায়ামে অভ্যস্ত হোন যা আপনার কাছে সহনীয় মনে হয়।

* প্রতিদিন সকালে ৩০ মিনিট সূর্যের আলোতে সময় কাটান।

* একটা খেজুর, কিছু কিসমিস, দুটো কাজুবাদাম, দুটো আখরোট পানিয়ে সারারাত ভিজিয়ে রেখে সকালে খান।

* হালকা ও সহজে হজম হয় এমন খাবার খান। অতিরিক্ত চিনি, ভাজা এবং প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন।

* মাঝে মধ্যে খিচুড়ি রান্না করে খান।

* সপ্তাহে ২/৩ বার সজনে পাতার স্যুপ উপকারী।

* দিনে দুইবার জিরা-ধনিয়া-মৌরির চা পান করুন, খাবার খাওয়ার ১ ঘণ্টা পর।

* সঠিক ও সুষম খাবার গ্রহণ করুন। প্রচুর পানি ও তরল খাবার খান।

* প্রতি রাতে তাড়াতাড়ি ঘুমান। ডা. দীক্ষার মতে, আপনি যত ভালো ঘুমাবেন, তত দ্রুত নিরাময় লাভ করবেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..