সর্বশেষ :
পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গোল্ডেন বুটে এগিয়ে মেসি, পেছনে ছুটছেন এমবাপ্পে-হালান্ড ‘মেসির ২ ম্যাচে ৫ গোল, আমি ২ বিশ্বকাপ খেলে গোল করতে পারিনি’ প্রধানমন্ত্রীর চীন সফরে সৌরবিদ্যুৎ নিয়ে গুরুত্বপূর্ণ চুক্তির সম্ভাবনা: চিফ হুইপ ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রাজধানী ঢাকার বাতাস সাইপ্রাসে নিখোঁজের ৯ দিন পর বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১ চুক্তি না মানলে ইরানের সঙ্গে যা করা দরকার তাই করবো: ট্রাম্প ‘হা হা’ রিঅ্যাক্টের আড়ালে লুকিয়ে আছে যে সমাজ চারটি গিনেস রেকর্ডসহ নতুন ইতিহাস গড়লেন মেসি সাত নেপালি সেনা উদ্ধারের শ্বাসরুদ্ধকর অভিযান

টাকা দিয়েছি, টিকা আমাদের দিতেই হবে: পাপন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৪-২৪, | ০৫:০৮:০৫ |

অগ্রিম টাকা নিয়ে ভ্যাকসিন না দেয়া গ্রহণযোগ্য নয় উল্লেখ করে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘আমরা সেরাম ইনস্টিটিউটকে টিকা পেতে অগ্রিম টাকা দিয়েছি। আর কোনো দেশ অগ্রিম টাকা দেয়নি, এমনকি ভারতও দেয়নি। সুতরাং আমাদেরকে টিকা দিতেই হবে।’

শনিবার (২৪ এপ্রিল) দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার দ্বিতীয় ডোজের টিকা নেওয়া শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। গত ১৫ ফেব্রুয়ারি টিকার প্রথম ডোজ নেন পাপন।

তিনি বলেন, সরকার সেরামকে অগ্রিম যে টাকা দিয়েছে সে অনুযায়ী ভ্যাকসিন দেবে না, তা কোনোভাবে গ্রহণযোগ্য না। সরকারের উচিত স্পষ্ট ভাষায় সেরামকে বলে দেয়া যে অগ্রিম টাকা অনুযায়ী ভ্যাকসিন আমাদের দিতেই হবে।

পাপন বলেন, সেরাম ইনস্টিটিউটের সাথে চুক্তি অনুযায়ী দেড় কোটি ডোজ টিকা এতদিনে পাওয়ার কথা। সরকার পুরো টাকাই দিয়ে দিয়েছে কিন্তু হাতে পেয়েছে মাত্র ৭০ লাখ। বাকি ৮০ লাখ ডোজের জন্য সরকারের উচিত সেরামকে চাপ দেওয়া।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..