সর্বশেষ :
পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গোল্ডেন বুটে এগিয়ে মেসি, পেছনে ছুটছেন এমবাপ্পে-হালান্ড ‘মেসির ২ ম্যাচে ৫ গোল, আমি ২ বিশ্বকাপ খেলে গোল করতে পারিনি’ প্রধানমন্ত্রীর চীন সফরে সৌরবিদ্যুৎ নিয়ে গুরুত্বপূর্ণ চুক্তির সম্ভাবনা: চিফ হুইপ ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রাজধানী ঢাকার বাতাস সাইপ্রাসে নিখোঁজের ৯ দিন পর বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১ চুক্তি না মানলে ইরানের সঙ্গে যা করা দরকার তাই করবো: ট্রাম্প ‘হা হা’ রিঅ্যাক্টের আড়ালে লুকিয়ে আছে যে সমাজ চারটি গিনেস রেকর্ডসহ নতুন ইতিহাস গড়লেন মেসি সাত নেপালি সেনা উদ্ধারের শ্বাসরুদ্ধকর অভিযান

বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ৩০ লাখ ছাড়াল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৪-১৭, | ০৮:৫২:৫২ |

কোভিড মহামারিতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে। প্রথম থেকেই এ নিয়ে নিয়মিত আপডেট প্রকাশ করে আসছে যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয়। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, বিশ্ব এখন যে কোনো সময়ের থেকে বেশি সংক্রমণের পথে হাটছে। এ খবর দিয়েছে বিবিসি।

খবরে বলা হয়েছে, ভারতে শনিবার ২ লাখ ৩০ হাজার জনের করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে ১ কোটি ৪০ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম শুক্রবার বলেন, শনাক্ত ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকহারে বাড়ছে। গত দুই মাসে বৈশ্বিক সংক্রমণের হার দুইগুন হয়েছে।

এরমধ্যে যুক্তরাষ্ট্র, ভারত ও ব্রাজিলের অবস্থা সবথেকে ভয়াবহ। এই তিন দেশেই করোনায় মারা গেছেন ১০ লাখের বেশি মানুষ। গত এক সপ্তাহে বিশ্বজুড়ে প্রতিদিন গড়ে ১২ হাজার মানুষ মারা গেছেন মহামারিতে। তবে বিশ্বের অনেক দেশেই মৃতের আসল সংখ্যা জানা যাচ্ছে না।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..