সর্বশেষ :
বন্যা পরিস্থিতি : দূষিত হতে পারে রিজার্ভারের পানি, বিশেষ পরামর্শ চট্টগ্রাম ওয়াসার ভয়াবহ রূপে খোয়াই নদী, বাঁধ ভেঙে লোকালয়ে বন্যা চট্টগ্রামের কিছু এলাকায় বন্যার পানি খানিকটা কমলেও বিপাকে স্থানীয় বাসিন্দারা বিপৎসীমার ওপরে পাঁচ নদীর পানি, সমুদ্রও উত্তাল ব্রাজিলের ফুটবল ব্যবস্থা ভেঙে পড়েছে, অভিযোগ পেলের মেয়ের টুখেলকে ঘুমোতে দিচ্ছে না আর্লিং হালান্ডের বিধ্বংসী পরিসংখ্যান? বিশ্বকাপ ফাইনালের আগে লামিন ইয়ামালের বান্ধবীর অদ্ভুত আবদার যুক্তরাষ্ট্রের লাল কার্ড বিতর্কে চরম বিপাকে ফিফা সভাপতি এমবাপ্পের পেনাল্টি মিসে আলোচনায় ‘স্টাটার’, এই কৌশল কি এখন অকার্যকর? ইংল্যান্ডের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচের আগেই নরওয়ের জার্সির স্টক শেষ

রাজধানীতে ২৪ ঘণ্টায় পুলিশি অভিযানে গ্রেফতার ৪৩২

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০৮, | ১৩:৫১:৪৭ |

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৪৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় ৫৪টি মামলা দায়ের করা হয়েছে। 

অভিযানে মাদকদ্রব্য, একটি মোটরসাইকেল এবং বিভিন্ন সরঞ্জামসহ নানা আলামত উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ জুলাই) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী গণমাধ্যমকে এ তথ্য জানান।

নিয়াজ মেহেদী জানান, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ থেকে ৫০ জন, লালবাগ বিভাগ থেকে ৩৩ জন, ওয়ারী বিভাগ থেকে ৫৯ জন, মতিঝিল বিভাগ থেকে ৪৯ জন, তেজগাঁও বিভাগ থেকে ৪৯ জন, মিরপুর বিভাগ থেকে ১০৭ জন, গুলশান বিভাগ থেকে ৪৫ জন, উত্তরা বিভাগ থেকে ৩৭ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানকালে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ১৬ কেজি ৫৪০ গ্রাম গাঁজা, ৪৪৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৩২ গ্রাম হেরোইন, একটি মোটরসাইকেল, একটি শুটার মেশিন, একটি কাঠ কাটার মেশিন, একটি গ্রাইন্ডিং মেশিন এবং একটি স্ট্যান্ড ফ্যান উদ্ধার করা হয়।

নিয়াজ মেহেদী বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..