সর্বশেষ :
মা-মেয়েসহ ৪ খুনের ঘটনায় থানায় এজাহার ছেলের ইরানের আমন্ত্রণে দ্বিধায় নয়াদিল্লি, খামেনির শেষকৃত্যে মোদির অংশগ্রহণ নিয়ে প্রশ্ন স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, শেষ ষোলোতে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড? ‘আমাদেরও জেতার সুযোগ থাকবে’, ব্রাজিলকে হুঙ্কার জাপানের ৩৯ বছর বয়সেও কেন অনন্য মেসি, ব্যাখ্যা করলেন পেদ্রি বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ড্র করেও নকআউটে অস্ট্রেলিয়া, অপেক্ষায় প্যারাগুয়ে ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা শেষ দেখায় জয় পেয়েছিল জাপান, এবারও কি ব্রাজিল হারবে? ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রধানমন্ত্রীর শোকবার্তা

চেইনের জন্য গেলো জীবন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২১, | ০৮:২২:২৭ |

গলায় লোহার চেইন পরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এমআরআই কক্ষে প্রবেশ করে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি। চেইনের কারণে এমআরআই মেশিনের প্রবল চুম্বক তাকে টেনে নেয় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে এমআরআই কক্ষে প্রবেশের আগে ধাতব পদার্থ আছে কি না তা নিশ্চিত করার বিষয়টি।

ঘটনাটি ঘটে নিউইয়র্কের ওয়েস্টবারির একটি ল্যাবে। সিএনএনের খবরে বলা হয়, ৬১ বছর বয়সী কেইথ ম্যাকঅ্যালিস্টার নামের ওই ব্যক্তি গত বৃহস্পতিবার তার স্ত্রী অ্যাডরিনি জোনসকে নিয়ে ওই ল্যাবে যান। সেখানে তার স্ত্রীর হাঁটুর এমআরআই চলছিল। এমআরআই শেষ হলে স্ত্রী তাকে সহায়তার জন্য ডাকেন। তিনি কাছে যেতেই মেশিনটির চুম্বকীয় টানে টেনে নেয়।

ওই সময় এমআরআই টেকনিশিয়ান ও তার স্ত্রী দুজনেই চেষ্টা করেও তাকে ছাড়াতে ব্যর্থ হন। পরবর্তী সময়ে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শুক্রবার তার মৃত্যু হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..