সর্বশেষ :
ইরানের আমন্ত্রণে দ্বিধায় নয়াদিল্লি, খামেনির শেষকৃত্যে মোদির অংশগ্রহণ নিয়ে প্রশ্ন স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, শেষ ষোলোতে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড? ‘আমাদেরও জেতার সুযোগ থাকবে’, ব্রাজিলকে হুঙ্কার জাপানের ৩৯ বছর বয়সেও কেন অনন্য মেসি, ব্যাখ্যা করলেন পেদ্রি বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ড্র করেও নকআউটে অস্ট্রেলিয়া, অপেক্ষায় প্যারাগুয়ে ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা শেষ দেখায় জয় পেয়েছিল জাপান, এবারও কি ব্রাজিল হারবে? ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রধানমন্ত্রীর শোকবার্তা বেইজিংয়ের সঙ্গে দীর্ঘমেয়াদি ও কৌশলগত সম্পর্ক তৈরি হয়েছে: মাহদী আমিন

ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৬, | ১৩:১৯:২৫ |

শুরুতেই গোল হজম করলেও প্রত্যাবর্তনের দুর্দান্ত গল্প লিখে জার্মানিকে হারিয়ে দিল ইকুয়েডর। একইসঙ্গে তারা পেয়ে গেল নকআউটের টিকিট। আর দুর্দান্ত এই সাফল্যের পর দেশের মানুষকে এক দিন সরকারি ছুটি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট দানিয়েল নোবোয়া।

নিউ জার্সি স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতের ম্যাচে জার্মানিকে ২-১ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে ইকুয়েডর। ২০০৬ সালের পর এবারই প্রথম গ্রুপপর্ব পেরোতে পারল না। আর এই টুর্নামেন্টে বিশ্বকাপজয়ী কোনো দলের বিপক্ষে তারা পেল প্রথম জয়।

বিশ্বকাপে এমন সাফল্যের পর দলের খেলোয়াড় ও কোচিং স্টাফকে প্রশংসায় ভাসিয়েছেন দেশটির প্রেসিডেন্ট দানিয়েল নোবোয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় শুক্রবার সরকারি ছুটির ঘোষণাও দিয়েছেন তিনি।

“খেলোয়াড় এবং কোচকে ধন্যবাদ, যারা সব সমালোচনা, অপমান এবং কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়ার পরেও ঘুরে দাঁড়াতে পেরেছেন এবং পুরো দেশে এই বিশাল আনন্দ বয়ে এনেছেন। আগামীকাল ছুটি! দীর্ঘজীবী হোক ইকুয়েডর।”

ইতিহাসগড়া ম্যাচে দ্বিতীয় মিনিটে লেরয় সানের গোলে পিছিয়ে পড়েছিল ইকুয়েডর। তবে নবম মিনিটে নিলসন আঙ্গুলো গোল করে দলকে সমতায় ফেরান। আর ৭৭ মিনিটে গিয়ে গনজালো প্লাতার গোলে নিশ্চিত হয় জয়।

এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় সেরা দল হয়ে পরের রাউন্ডে উঠেছে ইকুয়েডর। হারলেও ‘ই’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে উঠেছে জার্মানি। তাদের পয়েন্ট ৬। অন্য ম্যাচে কুরাসাওকে বিদায় করে সমান ৬ পয়েন্ট পেয়ে গ্রুপ রানার্সআপ হয়ে নকআউট নিশ্চিত করেছে আইভরি কোস্ট।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..