সর্বশেষ :
ইরানের আমন্ত্রণে দ্বিধায় নয়াদিল্লি, খামেনির শেষকৃত্যে মোদির অংশগ্রহণ নিয়ে প্রশ্ন স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, শেষ ষোলোতে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড? ‘আমাদেরও জেতার সুযোগ থাকবে’, ব্রাজিলকে হুঙ্কার জাপানের ৩৯ বছর বয়সেও কেন অনন্য মেসি, ব্যাখ্যা করলেন পেদ্রি বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ড্র করেও নকআউটে অস্ট্রেলিয়া, অপেক্ষায় প্যারাগুয়ে ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা শেষ দেখায় জয় পেয়েছিল জাপান, এবারও কি ব্রাজিল হারবে? ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রধানমন্ত্রীর শোকবার্তা বেইজিংয়ের সঙ্গে দীর্ঘমেয়াদি ও কৌশলগত সম্পর্ক তৈরি হয়েছে: মাহদী আমিন

শেষ দেখায় জয় পেয়েছিল জাপান, এবারও কি ব্রাজিল হারবে?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৬, | ১৩:১৮:৪১ |

বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিলের প্রতিপক্ষ নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, তা কেটে গেছে আজ ভোরে সুইডেনের সঙ্গে জাপানের ড্রয়ের মধ্য দিয়ে। এর ফলে আগামী সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ‘এফ’ গ্রুপে রানার্সআপ হওয়া ব্লু সামুরাইরা শেষ ষোলোর মঞ্চে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন সেলেসাওদের।

দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাস বেশ সমৃদ্ধ। ঐতিহাসিক পরিসংখ্যান বিবেচনায় কার্লো আনচেলত্তির দল বেশ স্বস্তিদায়ক অবস্থানে রয়েছে। এ পর্যন্ত দুই দল মোট ১৪টি ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে, যার মধ্যে ১১টি ম্যাচেই জয় পেয়েছে ব্রাজিল। বাকি ম্যাচগুলোর মধ্যে দুটি ড্র হয়েছে এবং জাপান জয় পেয়েছে মাত্র একটিতে। তবে ব্রাজিলের জন্য ভয়ের কারণ হলো, জাপানের সেই একমাত্র জয়টি এসেছিল গত বছর অর্থাৎ ২০২৫ সালের সর্বশেষ দেখায়, যা এখনো ব্রাজিলিয়ান ভক্তদের মনে অস্বস্তি তৈরি করে রেখেছে।

গত অক্টোবরে বিশ্বকাপের প্রস্তুতিমূলক ম্যাচে জাপানের মুখোমুখি হয়ে বেশ ভালোই বিপাকে পড়েছিল ব্রাজিলিয়ানরা। নাটকীয় সেই ম্যাচে সেলেসাওদের ৩-২ ব্যবধানে হারিয়ে দেয় এশিয়ান পরাশক্তিরা। জাপানের পক্ষে গোল তিনটি করেছিলেন তাকুমি মিনামিনো, কেইতো নাকামুরা ও আয়াসে উয়েদা। অন্যদিকে ব্রাজিলের পক্ষে গোল করা পাউলো হেনরিক এবারের বিশ্বকাপ দলে জায়গা না পেলেও, অন্য গোলদাতা গ্যাব্রিয়েল মার্তিনেল্লি আছেন এবারের স্কোয়াডে।

কাতার বিশ্বকাপে জার্মানিকে ২-১ ব্যবধানে হারিয়ে জাপানি ফুটবলের যে জয়যাত্রা শুরু হয়েছিল, ব্রাজিলের বিপক্ষে এই জয়টি ছিল তারই ধারাবাহিকতা। এমনকি গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে ১-০ গোলের জয়ও জাপানের মনোবলকে আকাশচুম্বী করে তুলেছে।

ব্রাজিল ম্যাচের আগে জাপানের কোচ হাজিমে মোরিয়াসু বেশ আত্মবিশ্বাসী মনোভাব ব্যক্ত করেছেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, ম্যাচটি দারুণ এক অভিজ্ঞতা হতে যাচ্ছে। ব্রাজিলকে নিখুঁত ও বিশ্বের শীর্ষ দল হিসেবে সমীহ করলেও, নিজেদের জয়ের এবং পরবর্তী ধাপে যাওয়ার সুযোগ আছে বলে তিনি বিশ্বাস করেন। মোরিয়াসু মনে করিয়ে দেন, অতীতে জাপান ব্রাজিলের জন্য সহজ প্রতিপক্ষ হলেও, শেষ প্রীতি ম্যাচের পর তারা প্রমাণ করেছেন যে পরিস্থিতি বদলে গেছে। এই জয়টি তাদের মানসিক সুবিধা দেবে এবং এবারের ম্যাচেও যেকোনো কিছু ঘটে যেতে পারে বলে তিনি হুঙ্কার দিয়ে রেখেছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..