সর্বশেষ :
ইরানের আমন্ত্রণে দ্বিধায় নয়াদিল্লি, খামেনির শেষকৃত্যে মোদির অংশগ্রহণ নিয়ে প্রশ্ন স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, শেষ ষোলোতে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড? ‘আমাদেরও জেতার সুযোগ থাকবে’, ব্রাজিলকে হুঙ্কার জাপানের ৩৯ বছর বয়সেও কেন অনন্য মেসি, ব্যাখ্যা করলেন পেদ্রি বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ড্র করেও নকআউটে অস্ট্রেলিয়া, অপেক্ষায় প্যারাগুয়ে ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা শেষ দেখায় জয় পেয়েছিল জাপান, এবারও কি ব্রাজিল হারবে? ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রধানমন্ত্রীর শোকবার্তা বেইজিংয়ের সঙ্গে দীর্ঘমেয়াদি ও কৌশলগত সম্পর্ক তৈরি হয়েছে: মাহদী আমিন

‘আমাদেরও জেতার সুযোগ থাকবে’, ব্রাজিলকে হুঙ্কার জাপানের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৬, | ১৪:০৬:৫৭ |
ফিফা বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিতের পর বেশ কঠিন প্রতিপক্ষ পেয়েছে জাপান। রাউন্ড অব ৩২-এ ব্লু সামুরাইদের খেলতে হবে ব্রাজিলের বিপক্ষে। তবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের নামের ভারে ভড়কে যেতে চায় না জাপান। বরং জেতার হুঙ্কারই দিয়ে রাখল এশিয়ার দেশটি।

ডালাস স্টেডিয়ামে শুক্রবার ভোরে নিজেদের শেষ ম্যাচে সুইডেনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে জাপান। যার ফলে 'এফ' গ্রুপে রানার্স-আপ হয়েছে তারা। আর এতে নিশ্চিত হয়েছে, শেষ ৩২-র ম্যাচে তাদের খেলতে হবে 'সি' গ্রুপের চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে।

হিউস্টন স্টেডিয়ামে বাংলাদেশ সময় আগামী সোমবার (২৯ জুন) রাত ১১টায় শেষ ১৬তে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল ও জাপান। ওই ম্যাচের আগে নিজ দলের ওপর পূর্ণ আত্মবিশ্বাস থাকার কথাই বললেন জাপান কোচ হাজিমে মোরিয়াসু।

গত বছরের অক্টোবরে সবশেষ মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও জাপান। টোকিওতে সেই ফিফা প্রীতি ম্যাচে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ৩-২ গোলে হারিয়েছিল এশিয়ান জায়ান্ট দেশটি। সেই ম্যাচে সুখস্মৃতি এবার বিশ্বকাপেও কাজে লাগানোর লক্ষ্য জাপানের। 

কোচ হাজিমে বলেন, “সবশেষ ম্যাচে আমরা ব্রাজিলকে দেখিয়েছি, আমরা সহজে হার মানার মতো দল নই। এটি আমাদের জন্য অনেক বড় অগ্রগতি।” 

তিনি বলেন, “ব্রাজিল দল বিশ্বের অন্যতম সেরা একটি দল এবং আমরা তাদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। ম্যাচে শেষ পর্যন্ত কী ঘটবে তা আমরা জানি না, তবে আমাদেরও জেতার সুযোগ থাকবে।”

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে সুইডেনের বিপক্ষে প্রথম গোল করেছিল জাপানই। তবে মিনিট ছয়েক পর সেই গোল শোধ করে দেয় সুইডেন। তাই শেষ পর্যন্ত গ্রুপে রানার্স-আপ হতে হয় তাদের। তবে এটি নিয়ে তেমন আক্ষেপ নেই মোরিয়াসুর।

বরং এশিয়ান ফুটবলকে এগিয়ে নেওয়ার মিশনে আরও একটু অগ্রগতি করায় খুশি জাপান কোচ।

“আমরা একটি গোল হজম করেছি এবং ফুটবলের জগতে এমনটা হয়েই থাকে। টুর্নামেন্টের শুরু থেকেই আমরা এটাই (নকআউট পর্বে যাওয়া) করতে চেয়েছিলাম এবং এটি জাপানি ফুটবলের উন্নতির এক প্রমাণ।”

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..