সর্বশেষ :
মা-মেয়েসহ ৪ খুনের ঘটনায় থানায় এজাহার ছেলের ইরানের আমন্ত্রণে দ্বিধায় নয়াদিল্লি, খামেনির শেষকৃত্যে মোদির অংশগ্রহণ নিয়ে প্রশ্ন স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, শেষ ষোলোতে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড? ‘আমাদেরও জেতার সুযোগ থাকবে’, ব্রাজিলকে হুঙ্কার জাপানের ৩৯ বছর বয়সেও কেন অনন্য মেসি, ব্যাখ্যা করলেন পেদ্রি বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ড্র করেও নকআউটে অস্ট্রেলিয়া, অপেক্ষায় প্যারাগুয়ে ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা শেষ দেখায় জয় পেয়েছিল জাপান, এবারও কি ব্রাজিল হারবে? ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রধানমন্ত্রীর শোকবার্তা

ট্রাম্পের মন্তব্যের জবাবে তীব্র ব্যঙ্গ থুনবার্গের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-০৭, | ১৩:০১:৫৬ |
সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের জবাবে তীব্র ব্যঙ্গ করেছেন। ট্রাম্প সম্প্রতি থুনবার্গকে ‘রাগী’ ও ‘সমস্যা সৃষ্টিকারী’ বলে অভিহিত করেন এবং দাবি করেন, তার ‘রাগ নিয়ন্ত্রণের সমস্যা’ আছে।
 
২২ বছর বয়সী এই কর্মী মঙ্গলবার সকালে ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমি শুনেছি ডোনাল্ড ট্রাম্প আবারও আমার চরিত্র সম্পর্কে তার প্রশংসনীয় মতামত দিয়েছেন। আমার মানসিক স্বাস্থ্যের প্রতি তার উদ্বেগের জন্য কৃতজ্ঞ। তিনি আরো বলেন, “আমি আনন্দের সঙ্গে যেকোনো পরামর্শ গ্রহণ করব, যেভাবে ‘রাগ নিয়ন্ত্রণ সমস্যা’ সামলানো যায়—কারণ আপনার চমৎকার রেকর্ড দেখে মনে হচ্ছে, এই বিষয়ে আপনার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে।”
 
এর আগে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪২টি জাহাজের বহর নিয়ে ইসরায়েল কর্তৃক আটক ও বহিষ্কারের পর ট্রাম্প থুনবার্গকে নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, ‘সে কেবল সমস্যা তৈরি করে... এখন আর পরিবেশ নিয়ে নয়, সে এক রাগী মানুষ। আমি মনে করি তার একজন ডাক্তারের কাছে যাওয়া উচিত। এটি ট্রাম্প ও থুনবার্গের প্রথম সংঘর্ষ নয়। গত জুনেও ট্রাম্প থুনবার্গকে ‘অদ্ভুত’ ও ‘রাগী’ বলে আক্রমণ করেছিলেন, যার জবাবে থুনবার্গ বলেছিলেন, ‘এই পৃথিবীর আরো রাগী নারীর প্রয়োজন।’
 
২০১৯ সালে জাতিসংঘে থুনবার্গের জলবায়ু বক্তৃতার পরও ট্রাম্প তাকে ব্যঙ্গ করে ‘খুবই খুশি এক তরুণী!’ লিখে টুইট করেছিলেন।
 
২০১৮ সালে শুরু করা ‘ফ্রাইডেস ফর ফিউচার’ আন্দোলনের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া থুনবার্গ এখন মানবিক সহায়তার কাজেও যুক্ত, বিশেষ করে গাজা উপত্যকায়।
 
শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..