সর্বশেষ :
মা-মেয়েসহ ৪ খুনের ঘটনায় থানায় এজাহার ছেলের ইরানের আমন্ত্রণে দ্বিধায় নয়াদিল্লি, খামেনির শেষকৃত্যে মোদির অংশগ্রহণ নিয়ে প্রশ্ন স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, শেষ ষোলোতে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড? ‘আমাদেরও জেতার সুযোগ থাকবে’, ব্রাজিলকে হুঙ্কার জাপানের ৩৯ বছর বয়সেও কেন অনন্য মেসি, ব্যাখ্যা করলেন পেদ্রি বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ড্র করেও নকআউটে অস্ট্রেলিয়া, অপেক্ষায় প্যারাগুয়ে ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা শেষ দেখায় জয় পেয়েছিল জাপান, এবারও কি ব্রাজিল হারবে? ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রধানমন্ত্রীর শোকবার্তা

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মেক্সিকো

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-১৪, | ১১:৪৩:২৫ |

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মেক্সিকোর দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৬৪ জনে। এখনও নিখোঁজ অন্তত ৬৫জন। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১ লাখ ঘরবাড়ি।

রোববার (১২ অক্টোবর) থেকে শুরু হওয়া মৌসুমি ঝড়বৃষ্টিতে তৈরি হয় এই বন্যা পরিস্থিতি। উপচে পড়ে নদীসহ বিভিন্ন জলাধারের পানি। ভূমিধসও হয় অনেক এলাকায়।

ভয়াবহ বন্যায় বন্ধ হয়ে যায় বহু গুরুত্বপূর্ণ সড়ক। বিদ্যুৎ বিছিন্ন হয়ে পড়ে অনেক এলাকা। উদ্ধার তৎপরতা চালাচ্ছে জরুরি বিভাগ ও স্বেচ্ছাসেবীরা। দুর্যোগ কবলিত এলাকাগুলো থেকে সরিয়ে নেয়া হচ্ছে আটকে পড়া মানুষদের। বিদ্যুৎ সংযোগ চালু হয়েছে কিছু এলাকায়।

সূত্র: আল জাজিরা।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..