সর্বশেষ :
মা-মেয়েসহ ৪ খুনের ঘটনায় থানায় এজাহার ছেলের ইরানের আমন্ত্রণে দ্বিধায় নয়াদিল্লি, খামেনির শেষকৃত্যে মোদির অংশগ্রহণ নিয়ে প্রশ্ন স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, শেষ ষোলোতে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড? ‘আমাদেরও জেতার সুযোগ থাকবে’, ব্রাজিলকে হুঙ্কার জাপানের ৩৯ বছর বয়সেও কেন অনন্য মেসি, ব্যাখ্যা করলেন পেদ্রি বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ড্র করেও নকআউটে অস্ট্রেলিয়া, অপেক্ষায় প্যারাগুয়ে ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা শেষ দেখায় জয় পেয়েছিল জাপান, এবারও কি ব্রাজিল হারবে? ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রধানমন্ত্রীর শোকবার্তা

মহাকাশে নিজস্ব উপগ্রহ পাঠাচ্ছে ইরান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২৩, | ১১:২৭:৪৬ |

রাশিয়ার পূর্বাঞ্চলীয় ভোস্তোচনি কসমোড্রোম থেকে বহুপদাতিক মহাকাশ অভিযানের অংশ হিসেবে এই সপ্তাহেই মহাকাশে নিজস্ব উপগ্রহ উৎক্ষেপণ করতে যাচ্ছে ইরান। স্থানীয় সময় আগামী শুক্রবার (২৫ জুলাই) রাশিয়ার ঐতিহ্যবাহী সোয়ুজ রকেটের মাধ্যমে এই উৎক্ষেপণ সম্পন্ন হবে।

ভোস্তোচনি কসমোড্রোমের লঞ্চ প্যাড ১-এস থেকে ইরানি সময় সকাল ৯টা ৫৪ মিনিটে রকেটটি উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে। এই সোয়ুজ রকেটটি একাধিক দেশের মোট ২০টি স্যাটেলাইট বহন করবে, যার মধ্যে একটি ইরানের।

এই উৎক্ষেপণ একটি মাল্টি-স্যাটেলাইট মিশনের অংশ, যার মূল উদ্দেশ্য গবেষণা, বৈজ্ঞানিক বিশ্লেষণ ও বাণিজ্যিক কাজে উপগ্রহগুলোকে পৃথিবীর কক্ষপথে স্থাপন করা। মিশনের প্রধান দুটি স্যাটেলাইট হলো Ionosphere-M No. 3 ও Ionosphere-M No. 4, যেগুলো পৃথিবীর আয়নোমণ্ডল পর্যবেক্ষণে নিয়োজিত থাকবে। এছাড়া রয়েছে আরও ১৮টি ছোট উপগ্রহ, যাদের পরিচয় এখনো প্রকাশ করেনি রুশ কর্তৃপক্ষ।

২০২২ সালে ‌‘খায়াম’ নামের একটি উপগ্রহ রাশিয়ার মাধ্যমে মহাকাশে পাঠিয়েছিল ইরান। সেই উৎক্ষেপণের মাধ্যমে তেহরান ও মস্কোর মধ্যে মহাকাশ প্রযুক্তিতে কৌশলগত সহযোগিতার সূচনা হয়। এবারকার মিশন সেই সহযোগিতাকে আরও জোরদার করল বলে মনে করছেন বিশ্লেষকরা।

পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে ইরান মহাকাশ প্রযুক্তিতে দীর্ঘদিন ধরেই চ্যালেঞ্জের মুখে পড়ছিল। রাশিয়ার সহায়তায় স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে ইরান কেবল তথ্য-উপাত্ত সংগ্রহের বিকল্প পথ তৈরি করছে না, বরং ভবিষ্যতে পর্যবেক্ষণ ও সামরিক সক্ষমতাও বাড়াতে পারবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র : তাসনিম নিউজ ও প্রেস টিভি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..