সর্বশেষ :
মা-মেয়েসহ ৪ খুনের ঘটনায় থানায় এজাহার ছেলের ইরানের আমন্ত্রণে দ্বিধায় নয়াদিল্লি, খামেনির শেষকৃত্যে মোদির অংশগ্রহণ নিয়ে প্রশ্ন স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, শেষ ষোলোতে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড? ‘আমাদেরও জেতার সুযোগ থাকবে’, ব্রাজিলকে হুঙ্কার জাপানের ৩৯ বছর বয়সেও কেন অনন্য মেসি, ব্যাখ্যা করলেন পেদ্রি বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ড্র করেও নকআউটে অস্ট্রেলিয়া, অপেক্ষায় প্যারাগুয়ে ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা শেষ দেখায় জয় পেয়েছিল জাপান, এবারও কি ব্রাজিল হারবে? ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রধানমন্ত্রীর শোকবার্তা

চীনের সমর্থনের প্রশংসা করল ইরান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১৬, | ০৯:২১:৪৮ |

ক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে চীনের নীতিগত ও সক্রিয় অবস্থানের প্রশংসা করেছে ইরান।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি প্রশংসা করে বলেছেন, বেইজিংয়ের সঙ্গে তেহরান দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে প্রস্তুত।

চীনে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার ২৫তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে বুধবার চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন তিনি।

আরাঘচি বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ইরানের ওপর সাম্প্রতিক আগ্রাসনের বিরুদ্ধে চীনের স্পষ্ট ও গঠনমূলক অবস্থান প্রশংসনীয়।

তিনি আগ্রাসনের পরবর্তীকালের পরিস্থিতি ও যুদ্ধবিরতির আপডেট তুলে ধরে বলেন, আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় জাতিসংঘ এবং অন্যান্য রাষ্ট্রগুলোর দায়িত্ব রয়েছে।

আরাঘচি চীনকে জানান, ইরান আন্তর্জাতিক আইন ও পারস্পরিক সম্মান ভিত্তিক কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, চীন সবসময় বল প্রয়োগ বা বলের হুমকির বিরোধিতা করে এবং রাজনৈতিক সংলাপ ও আলোচনার মাধ্যমে মতবিরোধ মেটানোর পক্ষে।

তিনি আরও বলেন, ইরান তার সার্বভৌমত্ব, মর্যাদা ও বৈধ অধিকার রক্ষায় যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছে চীন তার পূর্ণ সমর্থন জানায়।

ওয়াং ই ইরানের পরমাণু অস্ত্র না তৈরির প্রতিশ্রুতিকে সাধুবাদ জানিয়ে বলেন, শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারে ইরানের অধিকারকে চীন শ্রদ্ধা করে।

চীন এই সংকট সমাধানে গঠনমূলক ভূমিকা রাখবে বলেও জানান তিনি। 

সূত্র: প্রেসটিভি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..