সর্বশেষ :
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মা-মেয়েসহ ৪ খুনের ঘটনায় থানায় এজাহার ছেলের ইরানের আমন্ত্রণে দ্বিধায় নয়াদিল্লি, খামেনির শেষকৃত্যে মোদির অংশগ্রহণ নিয়ে প্রশ্ন স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, শেষ ষোলোতে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড? ‘আমাদেরও জেতার সুযোগ থাকবে’, ব্রাজিলকে হুঙ্কার জাপানের ৩৯ বছর বয়সেও কেন অনন্য মেসি, ব্যাখ্যা করলেন পেদ্রি বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ড্র করেও নকআউটে অস্ট্রেলিয়া, অপেক্ষায় প্যারাগুয়ে ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা শেষ দেখায় জয় পেয়েছিল জাপান, এবারও কি ব্রাজিল হারবে?

ইউক্রেনের কারাগারে রাশিয়ার হামলায় নিহত ১৬

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২৯, | ০৮:১৮:৫১ |

রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জাপোরিঝিয়ায় একটি কারাগারে (সংশোধনাগার) কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। এছাড়া অন্তত ৩৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে দেওয়া এক বার্তায় জাপোরিঝিয়া অঞ্চলের গভর্নর ইভান ফেডোরভ জানান, ওই সংশোধনাগারের ভবনগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং আশপাশের বসতবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর দ্য গার্ডিয়ান

 

এদিকে ইউক্রেনের দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলেও রুশ বাহিনীর হামলায় আরো ৪ জন নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছেন ওই অঞ্চলের সরকারি কর্মকর্তারা। এই হামলাকে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে ইউক্রেনে অন্যতম ভয়াবহ হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করার পর থেকে রুশ বাহিনী নিয়মিতভাবে জাপোরিঝিয়া অঞ্চলে ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং বিমানবোমা ব্যবহার করে হামলা চালিয়ে আসছে। গভর্নর ফেডোরভ জানান, রুশ বাহিনী ওই এলাকায় মোট আটটি হামলা চালায় এবং ধারণা করা হচ্ছে- এতে উচ্চ-ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ব্যবহৃত হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..