সর্বশেষ :
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মা-মেয়েসহ ৪ খুনের ঘটনায় থানায় এজাহার ছেলের ইরানের আমন্ত্রণে দ্বিধায় নয়াদিল্লি, খামেনির শেষকৃত্যে মোদির অংশগ্রহণ নিয়ে প্রশ্ন স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, শেষ ষোলোতে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড? ‘আমাদেরও জেতার সুযোগ থাকবে’, ব্রাজিলকে হুঙ্কার জাপানের ৩৯ বছর বয়সেও কেন অনন্য মেসি, ব্যাখ্যা করলেন পেদ্রি বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ড্র করেও নকআউটে অস্ট্রেলিয়া, অপেক্ষায় প্যারাগুয়ে ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা শেষ দেখায় জয় পেয়েছিল জাপান, এবারও কি ব্রাজিল হারবে?

পুতিনকে ১০-১২ দিনের সময় দিতে চান ট্রাম্প

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২৮, | ০৬:৩৮:০২ |

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য নতুন করে ‌‌‘১০ থেকে ১২ দিনের’ সময়সীমা দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে বৈঠকের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইউক্রেন যুদ্ধ অবসানের বিষয়ে এই মন্তব্য করেন তিনি।

সোমবার স্কটল্যান্ডের আয়ারশায়ারে অবস্থিত টার্নবেরি গলফ কোর্সে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প।

সেখানে এক সাংবাদিক রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে ১০–১২ দিনের নতুন সময়সীমা নির্ধারণ নিয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, তিনি আজ রাতেই অথবা আগামীকাল এই বিষয়ে একটি সরকারি ঘোষণা দেবেন।

 

ইউক্রেন-রাশিয়ার চলমান যুদ্ধ শেষের বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি আজ থেকে শুরু করে ১০ অথবা ১২ দিনের একটি নতুন সময়সীমা নির্ধারণ করতে যাচ্ছি। এখানে অপেক্ষা করে কোনও লাভ নেই। কারণ আমরা কোনও অগ্রগতি দেখতে পাচ্ছি না।’

তিনি বলেন, আপনি যদি জানেন ফলাফল কী হতে যাচ্ছে, তখন অপেক্ষার কোনও মানে নেই।

হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, যদি এই সময়ের মধ্যে কোনও সমঝোতা না হয়, তাহলে তিনি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা অথবা শুল্ক আরোপ করতে পারেন।

মার্কিন এই প্রেসিডেন্ট বলেন, আমি রাশিয়াকে শাস্তি দিতে চাই না। কারণ আমি রুশ জনগণকে ভালোবাসি। এ সময় অপর এক সাংবাদিক প্রশ্ন করেন, পুতিন কি ইউক্রেন নিয়ে নিজের উদ্দেশ্য সম্পর্কে ট্রাম্পকে মিথ্যা বলছেন?

জবাবে ট্রাম্প বলেন, তিনি মিথ্যা শব্দটি ব্যবহার করতে চান না। কারণ অন্তত তিনবার এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, যেখানে মনে হয়েছিল যুদ্ধবিরতি চুক্তি হতে যাচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..