সর্বশেষ :
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মা-মেয়েসহ ৪ খুনের ঘটনায় থানায় এজাহার ছেলের ইরানের আমন্ত্রণে দ্বিধায় নয়াদিল্লি, খামেনির শেষকৃত্যে মোদির অংশগ্রহণ নিয়ে প্রশ্ন স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, শেষ ষোলোতে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড? ‘আমাদেরও জেতার সুযোগ থাকবে’, ব্রাজিলকে হুঙ্কার জাপানের ৩৯ বছর বয়সেও কেন অনন্য মেসি, ব্যাখ্যা করলেন পেদ্রি বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ড্র করেও নকআউটে অস্ট্রেলিয়া, অপেক্ষায় প্যারাগুয়ে ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা শেষ দেখায় জয় পেয়েছিল জাপান, এবারও কি ব্রাজিল হারবে?

সিরিয়ায় সংঘর্ষে নিহত ৩০

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১৪, | ০৪:১৩:১৪ |

মধ্যপ্রাচ্যের দেয় সিরিয়ার দ্রুজ অধ্যুষিত শহর সুইদাতে স্থানীয় সশস্ত্র সংগঠন ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন নিহত হয়েছে, আহত হয়েছেন আরও শতাধিক। খবর, রয়টার্সের।

সোমবার (১৪ জুলাই) মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে, এই সংঘর্ষ নিয়ন্ত্রণে তাদের বাহিনী কাজ করবে।

তবে ফ্রান্স ২৪ এর প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর সাথে বেদুইন উপজাতির সংঘর্ষে ৩৭ জন নিহত হয়েছে।

চলতি বছরের এপ্রিল এবং মে থেকেই ওই অঞ্চলে দ্রুজ সম্প্রদায় এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হয়। যা এক পর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সংঘর্ষে কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছে, যার মধ্যে ২৭ জন দ্রুজ এবং ১০ জন বেদুইন রয়েছে।

দেশটির সরকারের একটি সূত্র জানিয়েছে, তারা এ বিষয়ে সংবাদমাধ্যমে কথা বলা বন্ধ রেখেছে। তবে সংঘর্ষ সমাধানে ফোর্স পাঠানো হচ্ছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..