সর্বশেষ :
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মা-মেয়েসহ ৪ খুনের ঘটনায় থানায় এজাহার ছেলের ইরানের আমন্ত্রণে দ্বিধায় নয়াদিল্লি, খামেনির শেষকৃত্যে মোদির অংশগ্রহণ নিয়ে প্রশ্ন স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, শেষ ষোলোতে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড? ‘আমাদেরও জেতার সুযোগ থাকবে’, ব্রাজিলকে হুঙ্কার জাপানের ৩৯ বছর বয়সেও কেন অনন্য মেসি, ব্যাখ্যা করলেন পেদ্রি বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ড্র করেও নকআউটে অস্ট্রেলিয়া, অপেক্ষায় প্যারাগুয়ে ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা শেষ দেখায় জয় পেয়েছিল জাপান, এবারও কি ব্রাজিল হারবে?

চীনে আঘাত হেনেছে টাইফুন মাতমো

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-০৬, | ১২:১৪:০৫ |

চীনের গুয়াংডং প্রদেশের সুয়েনে আঘাত হেনেছে টাইফুন মাতমো। রোববার (৫ অক্টোবর) প্রদেশটিতে টাইফুনের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত হয়। দেশটিতে এমন সময় টাইফুন আঘাত হেনেছে যখন সেখানে বছরের অন্যতম বড় ছুটির মৌসুম চলছে।

টাইফুন মাতমোর প্রভাবে গত সপ্তাহে ফিলিপাইনে বন্যার সৃষ্টি হয়। এরপর এটি চীনের দিয়ে এগিয়ে আসে। রোববার স্থানীয় সময় দুপুর ২টা ৫০ মিনিটে চীনা উপকূলে আছড়ে পড়ে টাইফুনটি।

যখন টাইফুনটি চীনের দিকে এগোচ্ছিল তখন এটির বাতাসের গতিবেগ ছিল ১৫১ কিলোমিটার।

গত বুধবার থেকে চীনে শুরু হয়েছে ৮ দিনের সরকারি ছুটি। ওইদিন দেশটির জাতীয় দিবস ছিল। দীর্ঘ ছুটি পাওয়ায় কোটি কোটি মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। এমন সময় চীনে এসে বাগড়া দিয়েছে টাইফুন।

টাইফুনের কারণে শনিবার সন্ধ্যা থেকে ছুটির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত হাইনান প্রদেশের ফেরি সেবা বন্ধ করা হয়। এতে সাধারণ মানুষের যাতায়াতে ব্যাপক বিঘ্ন তৈরি হয়।

এছাড়া কিছু জায়গায় ট্রেন ও বাস সেবা বন্ধ করা হয়েছে। সঙ্গে পূর্বসতর্কতার অংশ হিসেবে ফ্লাইটও বাতিল করা হয়।

শনিবার শক্তিশালী সামুদ্রিক ঝড় থেকে টাইফুনে পরিণত হয় এই ঝড়। এরপর এটি গুয়াংডংয়ের দিকে অগ্রসর হতে থাকে। উপকূলে আঘাত হানায় টাইফুনটি শক্তি হারিয়ে সাধারণ ঝড়ে পরিণত হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..