সর্বশেষ :
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মা-মেয়েসহ ৪ খুনের ঘটনায় থানায় এজাহার ছেলের ইরানের আমন্ত্রণে দ্বিধায় নয়াদিল্লি, খামেনির শেষকৃত্যে মোদির অংশগ্রহণ নিয়ে প্রশ্ন স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, শেষ ষোলোতে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড? ‘আমাদেরও জেতার সুযোগ থাকবে’, ব্রাজিলকে হুঙ্কার জাপানের ৩৯ বছর বয়সেও কেন অনন্য মেসি, ব্যাখ্যা করলেন পেদ্রি বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ড্র করেও নকআউটে অস্ট্রেলিয়া, অপেক্ষায় প্যারাগুয়ে ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা শেষ দেখায় জয় পেয়েছিল জাপান, এবারও কি ব্রাজিল হারবে?

যুদ্ধবিরতির পর গাজা শহরে ফিরেছেন ৫ লক্ষাধিক মানুষ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-১২, | ১১:১৯:৩৩ |

গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ঘোষণার পর  পাঁচ লক্ষাধিক মানুষ গাজা শহরে ফিরে এসেছেন বলে জানিয়েছে সেখানকার সিভিল ডিফেন্স সংস্থা। সংস্থার মুখপাত্র মাহমুদ বাসসাল শনিবার জানান, ইসরায়েলের হামলা শুক্রবার বন্ধ হওয়ার পরপরই ব্যাপক জনস্রোত দেখা গেছে।

তিনি এএফপিকে বলেন, গতকাল থেকে এখন পর্যন্ত পাঁচ লক্ষাধিক মানুষ গাজা শহরে ফিরে এসেছেন। যুদ্ধ থেমে যাওয়ায় ধ্বংসস্তূপে ঢাকা গাজা আবারও মানুষের পদচারণায় মুখর হতে শুরু করেছে।
দুই বছরের দীর্ঘ সংঘাতের পর ফিলিস্তিনিরা এখন ক্ষয়ক্ষতির হিসাব নিচ্ছেন। ইসরায়েলের লাগাতার বিমান ও স্থল হামলায় ইতিমধ্যে ৬৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে, আর গাজার বেশিরভাগ এলাকা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। যুদ্ধবিরতির আগে ইসরায়েলের তীব্র বোমাবর্ষণ ও অভিযানে প্রায় ৭ লক্ষ মানুষ গাজা শহর ও উত্তরাঞ্চল থেকে বাস্তুচ্যুত হয়েছিলেন।
সূত্র : মিডল ইস্ট আই

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..