সর্বশেষ :
পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গোল্ডেন বুটে এগিয়ে মেসি, পেছনে ছুটছেন এমবাপ্পে-হালান্ড ‘মেসির ২ ম্যাচে ৫ গোল, আমি ২ বিশ্বকাপ খেলে গোল করতে পারিনি’ প্রধানমন্ত্রীর চীন সফরে সৌরবিদ্যুৎ নিয়ে গুরুত্বপূর্ণ চুক্তির সম্ভাবনা: চিফ হুইপ ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রাজধানী ঢাকার বাতাস সাইপ্রাসে নিখোঁজের ৯ দিন পর বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১ চুক্তি না মানলে ইরানের সঙ্গে যা করা দরকার তাই করবো: ট্রাম্প ‘হা হা’ রিঅ্যাক্টের আড়ালে লুকিয়ে আছে যে সমাজ চারটি গিনেস রেকর্ডসহ নতুন ইতিহাস গড়লেন মেসি সাত নেপালি সেনা উদ্ধারের শ্বাসরুদ্ধকর অভিযান

সাভারে ব্যাটারি কারখানায় বিস্ফোরণে দুই শ্রমিকের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-২৫, | ১২:১০:৪৩ |

ঢাকার সাভারে রহিম আফরোজের ব্যাটারি কারখানায় অগ্নিনির্বাপণ যন্ত্রের সিলিন্ডার বিস্ফোরণে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় অবস্থিত রহিম আফরোজ কারখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শ্রমিক হচ্ছেন ওলিউর রহমান ও হয়জুদ্দিন। তারা লোডার হিসেবে কাজ করতেন।

নিহত হয়জুদ্দিনের ভাই আবদুল জলিল বলেন, ‘আমার ভাই লোডারের কাজ করত। তারা মাল নিয়ে ঢাকা থেকে গাড়ির সঙ্গে এসেছিল। গাড়ি থেকে মালগুলো নামানোর সময় দুর্ঘটনা ঘটে। একজনের মাথায় লাগে। আরেকজনের তলপেটে লাগে। পরে মারা যায় দুইজনই।’

সাভার মডেল থানাধীন বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ওয়াজেদ আলী বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পুলিশ সুপার বরাবর লাশ ময়নাতদন্তের জন্য না পাঠানোর অনুরোধ করা হয়। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..