সর্বশেষ :
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মা-মেয়েসহ ৪ খুনের ঘটনায় থানায় এজাহার ছেলের ইরানের আমন্ত্রণে দ্বিধায় নয়াদিল্লি, খামেনির শেষকৃত্যে মোদির অংশগ্রহণ নিয়ে প্রশ্ন স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, শেষ ষোলোতে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড? ‘আমাদেরও জেতার সুযোগ থাকবে’, ব্রাজিলকে হুঙ্কার জাপানের ৩৯ বছর বয়সেও কেন অনন্য মেসি, ব্যাখ্যা করলেন পেদ্রি বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ড্র করেও নকআউটে অস্ট্রেলিয়া, অপেক্ষায় প্যারাগুয়ে ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা শেষ দেখায় জয় পেয়েছিল জাপান, এবারও কি ব্রাজিল হারবে?

ভারতের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক চান শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৫-১৩, | ০৬:৫৭:২০ |

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে বলেছেন, তিনি তার মেয়াদে ভারতের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের অপেক্ষায়। তিনি স্বাধীনতার পর থেকে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকট মোকাবেলা করার সময় শ্রীলঙ্কাকে অর্থনৈতিক সহায়তা করার জন্য ভারতকে ধন্যবাদ জানান।

ফিনানশিয়াল এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়- শপথ গ্রহণের পর বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত এক ধর্মীয় অনুষ্ঠানে ভারতের অর্থনৈতিক সহায়তার কথা উল্লেখ করে বিক্রমাসিংহে বলেন, “আমি (ভারতের সাথে) ঘনিষ্ঠ সম্পর্ক চাই, প্রধানমন্ত্রী (নরেন্দ্র) মোদিকে ধন্যবাদ জানাতে চাই।”

ওদিকে, কলম্বোতে অবস্থিত ভারতীয় হাইকমিশন বলেছে, শ্রীলঙ্কার জনগণের প্রতি ভারতের প্রতিশ্রুতি অব্যাহত থাকবে। রণিল বিক্রমাসিংহেকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের পরপরই এক টুইট বার্তায় ভারতীয় হাইকমিশন জানায়ঃ

“ভারতের হাইকমিশন রাজনৈতিক স্থিতিশীলতা আশা করে এবং শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে মাননীয় রনিল বিক্রমাসিংহের শপথ গ্রহণের পর গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসারে গঠিত শ্রীলঙ্কা সরকারের সাথে কাজ করার অপেক্ষায়৷ শ্রীলঙ্কার জনগণের প্রতি ভারতের প্রতিশ্রুতি অব্যাহত থাকবে।”

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..