সর্বশেষ :
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মা-মেয়েসহ ৪ খুনের ঘটনায় থানায় এজাহার ছেলের ইরানের আমন্ত্রণে দ্বিধায় নয়াদিল্লি, খামেনির শেষকৃত্যে মোদির অংশগ্রহণ নিয়ে প্রশ্ন স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, শেষ ষোলোতে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড? ‘আমাদেরও জেতার সুযোগ থাকবে’, ব্রাজিলকে হুঙ্কার জাপানের ৩৯ বছর বয়সেও কেন অনন্য মেসি, ব্যাখ্যা করলেন পেদ্রি বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ড্র করেও নকআউটে অস্ট্রেলিয়া, অপেক্ষায় প্যারাগুয়ে ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা শেষ দেখায় জয় পেয়েছিল জাপান, এবারও কি ব্রাজিল হারবে?

মেক্সিকান পার্লামেন্টে আইনপ্রণেতাদের হাতাহাতি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২৮, | ০৫:৪৮:৫৮ |

মেক্সিকান পার্লামেন্টে হাতাহাতিতে জড়িয়ে পড়লো দুই সিনেটর। এক পর্যায়ে এতে যোগ দেন অন্যান্য আইনপ্রণেতারাও।

বুধবার (২৭ আগস্ট) পার্লামেন্টের পূর্ণাঙ্গ অধিবেশনে ঘটে এ ঘটনা। এ সময় চরমে পৌঁছে উত্তেজনা। বিষয়টি নিশ্চিত করেছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

প্রকাশিত ফুটেজে দেখা যায়, বাগবিতণ্ডার মাঝে একে অপরকে ধাক্কা দিচ্ছেন আলেহান্দ্রো আলিতো মোরেনো কার্দেনাস ও জেরার্দো ফার্নান্দেজ নোরোনা নামের দুই সিনেটর। জাতীয় সংগীত পরিবেশনের পর আইনসভার কার্যক্রম সমাপ্তের সময় মোরেনো অভিযোগ তোলেন, বক্তব্য রাখার সু্যোগ দেয়া হয়নি তাকে। এ অভিযোগ নিয়ে নোরোনার কাছে গেলেই ছড়িয়ে পড়ে উত্তেজনা। যা পরে রূপ নেয় হাতাহাতিতে। পরবর্তীতে এতে যোগ দেন অন্যান্য আইনপ্রণেতারাও।

অপরদিকে, ঘটনাটি ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে দেশটির নাগরিকদের মাঝে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..