সর্বশেষ :
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মা-মেয়েসহ ৪ খুনের ঘটনায় থানায় এজাহার ছেলের ইরানের আমন্ত্রণে দ্বিধায় নয়াদিল্লি, খামেনির শেষকৃত্যে মোদির অংশগ্রহণ নিয়ে প্রশ্ন স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, শেষ ষোলোতে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড? ‘আমাদেরও জেতার সুযোগ থাকবে’, ব্রাজিলকে হুঙ্কার জাপানের ৩৯ বছর বয়সেও কেন অনন্য মেসি, ব্যাখ্যা করলেন পেদ্রি বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ড্র করেও নকআউটে অস্ট্রেলিয়া, অপেক্ষায় প্যারাগুয়ে ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা শেষ দেখায় জয় পেয়েছিল জাপান, এবারও কি ব্রাজিল হারবে?

গাজায় ইসরায়েলের হামলায় প্রাণ গেলো ৫১ ফিলিস্তিনির

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২৮, | ০৫:৩৬:১৩ |

গাজায় আরও বেশি আগ্রাসী হয়ে উঠেছে ইসরায়েল। অভিযানের পরিধি ও মাত্রা বাড়িয়েছে গাজা সিটিতে। নির্বিচার হামলায় উপত্যকায় প্রাণ গেছে আরও ৫১ জনের। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

খান ইউনিসে কুয়েত ফিল্ড হাসপাতালের সামনে আশ্রয় নেয়া ফিলিস্তিনিদের তাঁবু লক্ষ্য করে বোমাবর্ষণ করে ইসরায়েলি বাহিনী। মৃত্যু হয়েছে ৩ জনের। আহত ২১ জন। একই শহরে অপর এক হামলায় প্রাণ গেছে ৬ জনের। ইসরায়েল নিয়ন্ত্রিত ত্রাণকেন্দ্রে গুলিতে মারা গেছে কমপক্ষে ১২ জন।

গাজা সিটি দখলে বিমান হামলার পাশাপাশি ট্যাংক নিয়ে চলছে পদাতিক সেনাদের স্থল অভিযান। অঞ্চলটিতে হামলার তীব্রতা আরও বাড়ানোর পরিকল্পনা ইসরায়েলি বাহিনীর। আটকা পড়ে আছে প্রায় ১০ লাখ মানুষ।

এদিকে, গাজায় অনাহারে ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে আরও ১০ জনের। এদের মধ্যে দুই শিশু রয়েছে। এই নিয়ে গাজায় অনাহারে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১৩ জনে।

গাজায় প্রায় দুই বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানি ঘটেছে ৬৩ হাজারের কাছাকাছি।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..