সর্বশেষ :
মা-মেয়েসহ ৪ খুনের ঘটনায় থানায় এজাহার ছেলের ইরানের আমন্ত্রণে দ্বিধায় নয়াদিল্লি, খামেনির শেষকৃত্যে মোদির অংশগ্রহণ নিয়ে প্রশ্ন স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, শেষ ষোলোতে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড? ‘আমাদেরও জেতার সুযোগ থাকবে’, ব্রাজিলকে হুঙ্কার জাপানের ৩৯ বছর বয়সেও কেন অনন্য মেসি, ব্যাখ্যা করলেন পেদ্রি বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ড্র করেও নকআউটে অস্ট্রেলিয়া, অপেক্ষায় প্যারাগুয়ে ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা শেষ দেখায় জয় পেয়েছিল জাপান, এবারও কি ব্রাজিল হারবে? ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রধানমন্ত্রীর শোকবার্তা

জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ স্থগিত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-২৪, | ০৯:০৭:১৯ |

নাগরিকত্ব আইন বাতিলের সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত করেছেন ওয়াশিংটন অঙ্গরাজ্যের বিচারক জন কফেনর। এর ফলে ট্রাম্পের আদেশ আগামী ১৪ দিন কার্যকর হবে না। খবর এপির।

ট্রাম্পের নির্বাহী আদেশে নথিপত্রহীন অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিলের কথা বলা হয়েছিল। এটি দেশটির সংবিধানের চতুর্দশ সংশোধনীর বিরুদ্ধে।

বিচারক কফেনর বলেছেন, ‘এটি স্পষ্টভাবে অসাংবিধানিক।’

এই আদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্য ও নাগরিক অধিকার রক্ষাকারী সংগঠন মামলা করেছে। আদালতের স্থগিতাদেশকে তারা স্বাগত জানিয়ে মন্তব্য করেছে যে, কোনো প্রেসিডেন্টই নিজের ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করতে পারেন না।

এদিকে বিচারকের এ আদেশের বিরুদ্ধে আবেদন করবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার দেওয়া নির্বাহী আদেশের পক্ষে লড়াই করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগও। ট্রাম্প প্রশাসনের একজন মুখপাত্র বলেছেন, আদেশে মার্কিন সংবিধানের সঠিক ব্যাখ্যা দেওয়া হয়েছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..