সর্বশেষ :
মা-মেয়েসহ ৪ খুনের ঘটনায় থানায় এজাহার ছেলের ইরানের আমন্ত্রণে দ্বিধায় নয়াদিল্লি, খামেনির শেষকৃত্যে মোদির অংশগ্রহণ নিয়ে প্রশ্ন স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, শেষ ষোলোতে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড? ‘আমাদেরও জেতার সুযোগ থাকবে’, ব্রাজিলকে হুঙ্কার জাপানের ৩৯ বছর বয়সেও কেন অনন্য মেসি, ব্যাখ্যা করলেন পেদ্রি বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ড্র করেও নকআউটে অস্ট্রেলিয়া, অপেক্ষায় প্যারাগুয়ে ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা শেষ দেখায় জয় পেয়েছিল জাপান, এবারও কি ব্রাজিল হারবে? ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রধানমন্ত্রীর শোকবার্তা

গাজাবাসী কোথাও নিরাপদ নয়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০৬-১৫, | ০৮:৩৫:৪৮ |

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার কথিত নিরাপদ অঞ্চলে আকাশ, ভূমি এবং সমুদ্রপথে ব্যাপক হামলা চালিয়েছে ইসরাইলের সেনারা। 

বৃহস্পতিবার দিনের প্রথম দিকে রাফাহ শহরের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় ইসরাইলি সেনারা আকাশ, ভূমি এবং সমুদ্র পথে বোমাবর্ষণ করে।

ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফাকে উদ্ধৃত করে এ খবর দিয়ে পার্সটুডের প্রতিবেদনে বলা হয়ঃ আল-মাওয়াসি এলাকাকে ইসরাইল উদ্বাস্তু ফিলিস্তিনি জনগণের জন্য নিরাপদ অঞ্চল বলে ঘোষণা করে। সেখানে হাজার হাজার ফিলিস্তিনি অস্থায়ী তাবু গেড়ে কোনমতে বেঁচে থাকার চেষ্টা করছে, তবে সেখানকার পরিস্থিতি অত্যন্ত নাজুক। 

উল্লেখ্য, জাতিসংঘের কয়েকজন কর্মকর্তা এরইমধ্যে বলেছেন, ইসরাইল যে এলাকাকে নিরাপদ অঞ্চল বলে দাবি করছে প্রকৃতপক্ষে সেখানে উদ্বাস্তু গাজাবাসীর জন্য নিরাপত্তার কিছুই নেই।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..