সর্বশেষ :
মা-মেয়েসহ ৪ খুনের ঘটনায় থানায় এজাহার ছেলের ইরানের আমন্ত্রণে দ্বিধায় নয়াদিল্লি, খামেনির শেষকৃত্যে মোদির অংশগ্রহণ নিয়ে প্রশ্ন স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, শেষ ষোলোতে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড? ‘আমাদেরও জেতার সুযোগ থাকবে’, ব্রাজিলকে হুঙ্কার জাপানের ৩৯ বছর বয়সেও কেন অনন্য মেসি, ব্যাখ্যা করলেন পেদ্রি বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ড্র করেও নকআউটে অস্ট্রেলিয়া, অপেক্ষায় প্যারাগুয়ে ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা শেষ দেখায় জয় পেয়েছিল জাপান, এবারও কি ব্রাজিল হারবে? ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রধানমন্ত্রীর শোকবার্তা

ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র দেবে জার্মানি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৫-০৬, | ০৮:২৫:৫৮ |

ইউক্রেনকে সাতটি দূরপাল্লার হাউইটজার কামান সরবরাহ করবে জার্মানি। শুক্রবার জার্মান প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিন ল্যামব্রেখট এই তথ্য জানিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

আগামী সপ্তাহে ইউক্রেনীয় সেনাদের এই অস্ত্র চালনার প্রশিক্ষণ দেওয়া শুরু হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন ল্যামব্রেখট।

এর আগেও রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে ইউক্রেনকে ১ হাজার ট্যাংক বিধ্বংসী অস্ত্র ও ৫০০ ক্ষেপণাস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ।

নিজস্ব নীতির কারণে যুদ্ধক্ষেত্রে নিজেদের উৎপাদিত মারণাস্ত্র পাঠাত না জার্মানি। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এ নীতি থেকে সরে এসেছে জার্মানি।

ইউক্রেনকে অস্ত্র দেওয়ার ব্যপারটি নিশ্চিত করে জার্মান চ্যান্সেলর টুইটারে জানিয়েছিলেন, রাশিয়ার হামলা সবকিছু ঘুরিয়ে দিয়েছে। যে দিক দিয়ে সম্ভব রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে ইউক্রেনকে সহায়তা করা আমাদের কর্তব্য।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..