✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বনানী থানার নতুন ওসি মোহাম্মদ নুরে আযম মিয়া

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০১৯-১২-০৭, | ১৭:১৯:৪২ |

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ নুরে আযম মিয়া। তিনি এর আগে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। গত ৫ ডিসেম্বর বৃহস্পতিবার বনানী থানার নতুন ওসি হিসেবে যোগদান করেন জনাব নুরে আযম।

বিমানবন্দর থানার আগে তিনি রাজধানীর ধানমন্ডি এবং শ্যামপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

সোমবার (২ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আট থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল আনা হয়। সেদিনই ডিএমপি সূত্রে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরে আযম মিয়াকে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগের খবর জানা যায়।

গত পরশু বনানী থানায় সরেজমিন গিয়ে দেখা যায় নুরে আযমকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন অত্র এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট সামাজিক-পেশাজীবী প্রতিষ্ঠানসমূহ।

একসময় নিকটস্থ গুলশান জোনে দায়িত্ব পালন করেছিলেন বলে নুরে আযম মিয়া সেখানে খুব পরিচিত এবং জনপ্রিয়ও বটে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..