✕

সর্বশেষ :
পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষাপ্রতিষ্ঠান শনিবার খোলা থাকবে কিনা, যা জানা গেল শেষ মুহূর্তে দুর্গাপূজার প্রস্তুতি, শুক্রবার বাজবে ঢাকের বাদ্য ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি পৃথক অভিযানে ভায়াগ্রা ও নিষিদ্ধ ক্রিমসহ কোটি টাকার পণ্য জব্দ উত্তরায় সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক কৃষি উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদারে আগ্রহী কানাডা বগুড়ায় শিক্ষককে পিটিয়ে আহত করা সপ্তম শ্রেণির শিক্ষার্থী গ্রেপ্তার আগাম সবজি চাষে ব্যস্ত কৃষক কৃষি খাত লাভজনক করতে সরকারকে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি

সিরিয়ায় আসাদ বাহিনীর হামলায় নিহত ১৪ কর্মকর্তা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১২-২৬, | ১১:০৯:২৫ |

সিরিয়ার পশ্চিমাঞ্চলে দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল–আসাদের অনুগত বাহিনীর অতর্কিত হামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। দেশটির বিদ্রোহী যোদ্ধাদের নেতৃত্বাধীন প্রশাসন এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।

প্রশাসন জানিয়েছে, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সিরিয়ার ভূমধ্যসাগরীয় বন্দর তারতুসের কাছে এ হামলা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে অবস্থিত কুখ্যাত সেদনায়া কারাগারে বন্দি নির্যাতনের সঙ্গে জড়িত অভিযোগে আসাদ সরকারের এক সাবেক কর্মকর্তাকে গ্রেপ্তারের চেষ্টা চালায় নিরাপত্তা বাহিনী। এ সময় তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। আর এতেই এ হতাহতের ঘটনা ঘটে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..